বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন ২৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব থেকে সুখ্যাতি রয়েছে। এখানে শিক্ষকদের আপ্রাণ চেস্টার কারনে প্রতিবছর বহু সংখ্যক চাত্র-ছাত্রী ৫ম শেণী পাশ করে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়। প্রতিবছরের ন্যায় ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ২০২৫ইং বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪নং মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ অহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
আল-হিকমাহ মডেল মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার নারকেলতলায় অবস্থিত “আল-হিকমাহ মডেল মাদরাসা”য় বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১শে ডিসেম্বর) সকাল-১০ টায় মাদরাসা’র হল রুমে সহকারি শিক্ষক (ইংরেজী) গোলাম আজম এর সঞ্চালনায় ও অধ্যক্ষ মুহা: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আল-হিকমাহ মডেল মাদরাসা’র সম্মানিত চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান । প্রধান অতিথি তার বক্তব্য বলেন “আগামী প্রজন্মকে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে দ্বীনিবিস্তারিত পড়ুন
শিশু ও যুবদের মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ পরিবেশ গড়তে মতবিনিময় সভা

জি.এম আবুল হোসাইন : শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে ব্রেকিং দ্য সাইলেন্স এর ‘স্পিক আপ’ প্রকল্পের উদ্যোগে সাতক্ষীরার এল্লারচর চিংড়ি চাষ প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা পৌরসভাসহ উপজেলার আগরদাড়ি, বল্লী, আলিপুর ও ধুলিহর ইউনিয়নের শিশু সুরক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কমিউনিটি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণবিস্তারিত পড়ুন
নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপাসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করার কাজ শুরু হয়। এসময় তারেক রহমানকে কবরে নেমে যেতে দেখা যায়। মাকে কবরে শায়িত করে সাড়ে ৪টার কিছুক্ষণ পর তিনি উঠে আসেন। কবরেবিস্তারিত পড়ুন
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়ার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেলে জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি তার মাকে কবরে চিরনিদ্রায় শায়িত করেন। এদিন বিকেল সোয়া ৪টায় জিয়া উদ্যানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকেবিস্তারিত পড়ুন
অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রী খালেদা জিয়াকে শেষ বিদায়

অকৃত্রিম ভালোবাসায় জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠা খালেদা জিয়াকে শেষ বিদায় জানাল লাখ লাখ মানুষ।অসীম অনন্ত লোকে পাড়ি জমানোর সময় কোটি মানুষের ভালোবাসা সঙ্গী করে নিয়ে গেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জানাজায় অংশ নেওয়া বহু মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।অনেকে হাউমাউ করে কেঁদেছেন।কেউবা নিরবে চোখের পানি মুছেছেন।শোক সাগরে ভাসিয়ে দিয়ে অনন্ত পথের যাত্রী হয়েছেন খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর আকাশ আজ ভারি হয়ে উঠে।দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একজনবিস্তারিত পড়ুন
মানুষের অশ্রু, দোয়া আর ভালোবাসায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন

লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। শেষ সময়ের বাকি আনুষ্ঠানিকতা, এক মিনিটের নিরবতা পালনক এবং শ্রদ্ধা জানানো হয়। এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের সমাধিরবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে নেপথ্যে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না : নজরুল ইসলাম খান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে ‘হত্যা করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনোই মুক্তি পাবেন না বলেও উল্লেখ করেন তিনি। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে তার জীবন ও কর্ম তুলে ধরে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নেন আজহারী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় লক্ষাধিক মানুষ অংশ নেন। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। পরে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হয়। সেখানেবিস্তারিত পড়ুন
বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ জানাজা
মানুষের অশ্রু আর দোয়ায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বেলা ৩টা ৫ মিনিটে সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বেলা ৩টা বেজে ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগে শুরুতেই বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেক রহমান। এ সময় সবার কাছেবিস্তারিত পড়ুন

