বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন ২৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব থেকে সুখ্যাতি রয়েছে। এখানে শিক্ষকদের আপ্রাণ চেস্টার কারনে প্রতিবছর বহু সংখ্যক চাত্র-ছাত্রী ৫ম শেণী পাশ করে ৬ষ্ঠ শ্রেণীতে উন্নীত হয়। প্রতিবছরের ন্যায় ৩১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ২০২৫ইং বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪নং মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ অহিদুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের ভুমিদাতা মো: কাশেম গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ইব্রাহীম হোসেন মোড়ল, সহকারী শিক্ষক মো: আনিছুর রহমান, মো: মহিদুল ইসলাম, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মো: আব্দুলাহ আল-মামুন, মো আলামীন শেখ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অবিভাবকবৃন্দ ও চাত্র-ছাত্রীবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান শিক্ষক তার শুভেচ্ছা বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের প্রয়াণে শোক জ্ঞাপন করেন। তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্কুলে হাজির হওয়ার জন্য অবিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। শিশুদের পড়ালেখায় মনোনিবেশ করতে অভিবাবকদের সচেনতা প্রয়োজন। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে প্রত্যেকের পুরস্কারের ব্যবস্থা করা উচিৎ।

বিশেষ অতিথি মো: ইব্রাহীম হোসেন মোড়ল বলেন, স্কুলে অবিভাবকদের বসার জন্য ওয়েটিং রুমের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে যোগাযোগ চলছে। শিশুদের প্রতি অবিভাবক ও শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন।

নিখিল রঞ্জন মন্ডল বলেন, শিশুদের প্রহার না করে আদর দিয়ে, ভালোবেসে তাদেরকে উৎসাহ দেওয়া প্রয়োজন।

মো: শহিদুল ইসলাম বলেন, শিক্ষকদের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে হাজির করা উচিৎ। এবং অবিভাবকদের উচিৎ শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার খোঁজ খবর নেওয়া।

মো আলামীন শেখ বলেন, দুর্বলদের দুর্বলতা গুলো নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দুর্বলতাগুলো কেটে যাবে, তারা আস্তে আস্তে ভালো হয়ে উঠবে।

মো মুহিদুল ইসলাম বলেন, শিক্ষকদের সাথে সমন্বয় করতে হবে অভিবাবকদের। যে শিশুর যতটা ধারণ ক্ষমতা তাকে তেমন চাপ দেওয়া উচিৎ। স্কুলের উন্নয়নে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধান করার চেস্টা করছি।

আলহাজ্ব মোফাজ্জল হোসেন বলেন, সকল শিশুদের আজকের রেজাল্ট এর উপর ভিত্তি করে আগামীদিনের ভালো করার পরিকল্পনা করতে হবে। শিশুদের আদর্শ মাসুষকে অনুস্মরণ করা উচিৎ। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।

পরবর্তীতে প্রতিটি শিক্ষার্থীকে নাম ডেকে প্রতি শেণ্রীতে ১ম স্থান থেকে দশম স্থান অধিকারকারী শিক্ষার্থীর হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নুর ইসলাম নামে এক জেলেরবিস্তারিত পড়ুন

রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা

দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • ‎ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল ‎
  • শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে অগ্রিম উৎপাদন তারিখের বনরুটি, গাড়ি জব্দ
  • শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ
  • শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
  • খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ
  • সুন্দরবনে বনবিভাগের সদস্যদের ছোড়া গুলিতে জেলের মৃ*ত্যুর অভিযোগ
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নে বাজেট বৃদ্ধির দাবি
  • শ্যামনগরে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রকল্প অবহিতকরণ সভা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • উপকূলীয় শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ ও খেলাধুলার উদ্ধুদ্ধকরণ
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা