বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি গার্লস হাইস্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবির হোসেন আকনের যোগদান

নিজস্ব প্রতিনিধি: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক চলতি (দায়িত্বপ্রাপ্ত) মো. কবির হোসেন আকন আনুষ্ঠানিকভাবে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দায়িত্বভার হস্তান্তর করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে স্বতঃস্ফূর্তভাবে ফুল দিয়ে বরণ করে নেন।

দায়িত্বভার হস্তান্তরকালে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক (দিবা) অহিদা সুলতানা, সহকারি প্রধান শিক্ষক (প্রভাতী) শফিউল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম, মো. মমতাজ হোসেন, মোঃ রবিউল ইসলাম, দীপা সিন্ধু তরফদার, সোনিয়া সুলতানা, মোঃ তাজুর হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ হেদায়েতুল্লাহসহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ৩৭.০০.০০০০.০৭১.১২.০২১.২৫-৫০১ নম্বর স্মারকের প্রজ্ঞাপনমূলে তালিকার ক্রমিক নং ১২, পিডিএস আইডি ২০১৬৭০২৯৮৫ মোঃ কবির হোসেন আকনকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা