বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় প্রাইমারির বার্ষিক পরীক্ষা পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) এর তৃতীয় দিনে সাতক্ষীরার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন। বুধবার তিনি আশাশুনি উপজেলার বড় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিষকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম.এম.পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওবিস্তারিত পড়ুন
বেনাপোলে ১৬ কোটি টাকার টার্মিনালে মাদকাসক্তদের আড্ডাখানা

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক বাস টার্মিনালটি আট বছর ধরে অচল পড়ে আছে। যাত্রীবাহী বাস না ঢোকায় টার্মিনালে নীরবতা, আর সেই সুযোগেই সন্ধ্যার পর ভবনজুড়ে গড়ে উঠেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের নিরাপদ আড্ডাস্থল। স্থানীয়রা বলছেন, টার্মিনালটি চালু থাকলে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের সুযোগ থাকতো না। ২০১৭ সালে তখনকার আওয়ামী লীগ সরকারের সময়ে টার্মিনালটি নির্মাণ করা হয়। দুই দফা উদ্বোধন করা হলেও এখান থেকে কোনো বাস ছাড়েবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা

আবু সাঈদ ও শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” প্রতিপাদ্যে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে বুধবার (৩ ডিসেম্বর) সকালে কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : নারী পক্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের ব্যাংদহা জোড়দিয়া পল্লী চেতনা প্রশিক্ষণ কেন্দ্রে সুশীল : সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধানবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ধানের শীষ বিজয়ী করতে গণসংযোগ অব্যাহত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা-কলারোয়া আসনে ধানের শীষের পক্ষে এবার গণজোয়ার বইতে শুরু করেছে। আর এই সফলতার কাজটি করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব। তিনি রাত-দিন বিরামহীনভাবে তালা-কলারোয়া আসনের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের দরদশার কথা শুনছেন। সাথে সাথে কুশল বিনিময় করে তিনি ধানের শীষে ভোটও চাচ্ছেন। এ কারণে এবার তালা-কলারোয়া আসনে ধানের শীষে গণজোয়ার বইছে। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ইউনিয়নবাসীকেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেরালকাতায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: মানব পাচার প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে করতে হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগেই হতে পারে এই ঘৃন্য মুলক অপরাধ রোধ করতে। যে যেখানে আছেন বা থাকেন সেখান থেকে পাচার প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এমন মন্তব্য করলেন- কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সোনিয়া লায়লা। কেরালকাতা ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (৩ ডিসেম্বর২০২৫) তারিখ সকাল সাড়ে ১০টার দিকে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মানব পাচারবিস্তারিত পড়ুন
দেবহাটায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায়বিস্তারিত পড়ুন
আশাশুনিতে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে ধানের শীষের প্রার্থীর উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঘুঘুমারী দূর্গা মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে নির্বাচনী উঠান বৈঠক অনুৃষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু শুভাষ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্যবিস্তারিত পড়ুন
আগামি নির্বাচনে উপকূলীয় সংকট সমাধানে প্রতিশ্রুতির দাবিতে সাতক্ষীরায় নাগরিক সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রতিশ্রুতির দাবিতে সাতক্ষীরায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) প্রিন্স কমিউনিটি সেন্টার, সাতক্ষীরা মিলনায়তনে সকাল ১০:৩০টায় জলবায়ু অধিপরামর্শ ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা ও নাগরিক কমিটি সাতক্ষীরার আয়োজনে এবং লিডার্স (লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি)-এর সহযোগিতায় “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলের মানুষের সংকট নিরসনের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে নাগরিক সংলাপ” অনুষ্ঠিত হয়। সংলাপের মূল উদ্দেশ্য ছিল—উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত পড়ুন
তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানি: জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা।। তালায় সামাজিক নিরাপত্তা ভাতা বিষয়ে গণশুনানিতে জরিপে ভাতা বৃদ্ধির দাবি প্রান্তিক নারীদের। বুধবার (৩ ডিসেম্বর) তালা শিল্পকলা একাডেমী ভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অধিকার ও করণীয় বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে এবং উই ক্যান বাংলাদেশ-এর সহায়তায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরস্বতী দাস এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত থেকে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন।বিস্তারিত পড়ুন

