বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

এনসিপি নেতা গু*লিবিদ্ধের ঘটনায় সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারী

গাজী হাবিব, সাতক্ষীরা : খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সাতক্ষীরার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরার সীমান্তজুড়ে কড়াকড়ি নজরদারি, তল্লাশি ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) খুলনা মহানগরীতে সংঘটিত এ ঘটনার পরপরই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকদের নেতৃত্ব ও অ্যাডভোকেসি প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব ও কমিউনিটি লিডারদের নিয়ে তিন দিনব্যাপী ‘লিডারশিপ, অ্যাডভোকেসি ও লবিং’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর উদ্যোগে এবং ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ ও ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। তিনটি পৃথক ব্যাচে মোট ৯০ জন যুবক-যুবতী ও কমিউনিটি লিডার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সম্প্রতি অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে তৃতীয় ব্যাচেরবিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপে আবেদন করা প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে একই দিনে। আগামী ২ জানুয়ারি দেশের সব জেলায় (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া) এ পরীক্ষা হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয়বিস্তারিত পড়ুন

এশিয়ার সবচেয়ে বড় স্বর্ণের খনি মিলল চীনে

চীনে সন্ধান মিলল বিপুল স্বর্ণভান্ডারের। দেশটির সমুদ্রের তলায় উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি উঠেছে। ফলে স্বাভাবিক ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চীন। দেশটির শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছে এ স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলের স্বর্ণভাণ্ডার হতে পারে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুত বেড়ে দাঁড়িয়েছে ৩,৯০০ টনের বেশি, যা চীনের মোট স্বর্ণ মজুতের প্রায়বিস্তারিত পড়ুন

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

এবার নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটিতে যোগ দেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন সৈয়দ এহসানুল হুদা। নবাগতদের অভিনন্দন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাসহ তার নেতাকর্মীদেরবিস্তারিত পড়ুন

গণমাধ্যমে চালানো লুটের টাকায় টিভি-ফ্রিজ কেনেন নাইম: ডিএমপি

রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় ১৭ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে একব্যক্তি একাই লুট করেন দেড় লাখ টাকা। যা দিয়ে তিনি টিভি ও ফ্রিজ কিনেছেন। সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তি ও ডিএমপির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। প্রেস উইং জানিয়েছে, এ ঘটনায় লুট হওয়া ৫০ হাজার টাকাসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে মো. নাইম (২৬) নামেবিস্তারিত পড়ুন

এমন নির্বাচন চাই যেখানে ভয় ও বাধা থাকবে না: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ‘সুপার ক‍্যারাভান’। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনতায় মিডিয়া অ্যাওয়ার্ড’ ১০ সাংবাদিক

সাতক্ষীরা প্রতিনিধি: কুষ্ঠরোগ সংক্রমণ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান এবং কুষ্ঠরোগ বিষয়ক তথ্যভিত্তিক ও মানবিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে মিডিয়া এনগেজমেন্ট অন লেপ্রসি অ্যান্ড জার্নালিস্টস অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির ও প্রতিদিনের বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। ইলেকট্রনিক মিডিয়ায় প্রথম স্থান অর্জন করেছেন নাগরিক টিভির সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। একই ক্যাটাগরিতে ইলেকট্রনিক মিডিয়ায় দ্বিতীয় স্থান অর্জনবিস্তারিত পড়ুন