বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। আমরা দলের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে তার এই আগমনকে স্বাগত জানাই এবং আনন্দের সঙ্গে সমগ্রবিস্তারিত পড়ুন

হাদির পরিবারের সদস্যদের পাশে ডা. জুবাইদা রহমান

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে হাদির ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাদির পরিবারের সঙ্গে দেখা করেন জুবাইদা রহমান। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে, ওসমানবিস্তারিত পড়ুন

ওসমান হাদিকে নেয়া হলো এভারকেয়ারে

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এদিকে ওসমান হাদির ওপর যারা গুলি চালিয়েছে, তারা প্রায় ২ সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। ইনকিলাব মঞ্চের সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইজিবাইকের উপর উল্টে পড়লো যাত্রীবাহী বাস; নিহ*ত-১, আহ*ত-৭

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের উপর উল্টে যাওয়ায় শাওন ইসলাম নামের যাত্রীবাহি বাসের সুপারভাইজার নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। জানাবিস্তারিত পড়ুন

আশাশুনির খাজরায় দেড় শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার।। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। সামর্থ্যবান মানুষেরা এরই মধ্যে কিনে ফেলেছে শীত নিবারণের প্রয়োজনীয় পোশাক। আর যাদের সামর্থ্য নেই তারা চেয়ে থাকে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর দিকে। সমাজের এমন কিছু মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়েছেন ইউনাইটেড সেকেন্ডারী স্কুল এ্যালামানাই এ্যসোসিয়েশন নামক একটি সামাজিক সংগঠন। ইউনাইটেড সেকেন্ডারী স্কুল,খাজরা’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন যারা ২০১৪ সাল থেকে এ ধরনের মানবিক কার্যক্রম প্রতি বছর করে আসছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সংগঠনটির খাজরাবিস্তারিত পড়ুন

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংগ্রাম ক্লাব এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দোহার-আমড়াডাঙ্গা মুফতি আবুল হাসান দোহারীর মাদ্রাসা মাঠে আয়োজিত এ ক্যাম্পকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। উদ্বোধন করেন তালা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান। সংগ্রাম ক্লাবের সভাপতি মো. কহিনুর ইসলামের সভাপতিত্বে ওবিস্তারিত পড়ুন

হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রমবিস্তারিত পড়ুন

ঢামেকে হাদির সমর্থক ও উৎসুক জনতার ভিড়, সেনাবাহিনী মোতায়েন

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ভিড় করছেন সমর্থক, সাধারণ মানুষ ও উৎসুক জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের সামনে ওসমান হাদির সমর্থক ও সাধারণ উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। জরুরি বিভাগের মূল ফটকে অবস্থান করে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন সেনাবাহিনী সদস্যরা। শাহবাগ থেকে ঢামেক হাসপাতালেবিস্তারিত পড়ুন

হাদিকে দেখতে এসে ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস

সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। একই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাদিকে ঢামেকে দেখে বেরিয়ে যাওয়ার সময় জনতার তোপের মুখে পড়েন মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢামেকের জরুরি বিভাগ থেকে হাদিকে দেখে বের হয়ে এলে এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক জনতাকে ‘আব্বাস ভুয়া, চাঁদাবাজ ভুয়া, সন্ত্রাসী আব্বাস’বিস্তারিত পড়ুন

ওসমান হাদিকে গু*লির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করবে ইসি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় ওসমান হাদি গুলিবিদ্ধ হন। মাত্র একদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এ সময়ে ওসমান হাদির ওপর গুলির ঘটনা নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে বিষয়টি পুলিশ তদন্ত করবে কেনবিস্তারিত পড়ুন