শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
হাদি যাচ্ছিলেন রিকশায়, গু*লি করা হয় মোটরসাইকেল থেকে

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কে বা কারা গুলি ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ঢাকা মহানগরবিস্তারিত পড়ুন
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা আসিফ মাহমুদের

ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার এ ঘোষণা দেন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন
আ.লীগের ভোট পেতে একটি দল তাদের বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করে না : সালাহউদ্দিন আহমদ

একটি দল আওয়ামী লীগের ভোটের জন্য তাদের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা আওয়ামী লীগের ভোট চায় তারা না বললেও বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। (তাদের কাছে এটা যেন) ভাসুরের নাম মুখে আনতে নেই। অথচ সাংবিধানিকভাবে গণতন্ত্রের কবর রচনা করে দিয়েছে আওয়ামী লীগ। তাদের গুম-খুনের কথা ভুলে গেলে গণতন্ত্র আহত হবে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিএনপি আয়োজিত ‘দেশ গড়ারবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী সরানোর নির্দেশ জামায়াতের

৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ (ব্যানার, পোস্টার, ফেস্টুন) নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য দেশের সব পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান। তিনি বলেন, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্বাগতম। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরাবিস্তারিত পড়ুন
৩০ ডিআইজিসহ ৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের ৩০ ডিআইজি, ৪ অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বদলির তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির করা হয়। বদলি হওয়া ৩০ অতিরিক্ত ডিআইজি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পান।
নির্বাচনকে বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন।’ তিনি হুঁশিয়ারি দেন যে, ‘যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমনবিস্তারিত পড়ুন
ওসমান হাদী গুলিবিদ্ধ, নেয়া হয়েছে ঢামেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হয়েছে। এ বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী গণমাধ্যমে বলেন, নির্বাচনী প্রচারণাকালে তাকে গুলি করা হয়। জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বিস্তারিত পড়ুন
জাপানে আবারো শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। জেএমএ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আয়োমোরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২০ কিলোমিটার গভীরে। আলজাজিরা জানিয়েছে, কয়েকবিস্তারিত পড়ুন
সেই শিশু সাজিদকে বিদায়, জা*নাজায় হাজারো মানুষের ঢল

অশ্রুসিক্তে শিশু সাজিদকে শেষ বিদায় জানিয়েছেন এলাকার হাজার হাজার মানুষ। রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট মধ্যপাড়া এলাকার শিশু সাজিদের বাবার বাড়ির পাশের একটি মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সকাল থেকেই গ্রামের বাতাস ছিল ভারী। মসজিদের মাইকে বারবার ভেসে আসে সেই ঘোষণা—কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশুসন্তান সাজিদ মারা গেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হবে।বিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

স্কুলছাত্রীদের জন্য হিজাব নিষিদ্ধ করেছে অস্ট্রিয়া। দেশটির পার্লামেন্টে ১৪ বছরের কম বয়সী স্কুলছাত্রীদের জন্য হিজাব নিষিদ্ধ করার আইন পাস হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংস্থা ও মুসলিম সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও পাস হওয়া এই আইন সমাজে বিভাজন আরও বাড়াবে। এ ছাড়া এটি মুসলিমদের প্রান্তিক করবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চলতি বছরের শুরুতে দেশের রক্ষণশীল নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে এই আইন পাসবিস্তারিত পড়ুন

