শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
শ্যামনগরে এলোপাতাড়ি কু*পিয়ে বৃদ্ধকে হ*ত্যা, পাঁচ নারীসহ ৯ জন আটক

সাতক্ষীরার শ্যামনগরে এলোপাতাড়ি কুপিয়ে গোলাম হোসেন (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়; পরে অভিযুক্তদের ধাওয়া দিয়ে একটি ঘরে আটকে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচ নারীসহ ৯ জনকে আটক করে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জাবাখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন একই এলাকার মৃত হামিজ উদ্দীন মোড়লের ছেলে। এই ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায়বিস্তারিত পড়ুন
বাংলাদেশ ইউপি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তালার জালালপুর ইউপি চেয়ারম্যান লিটু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)-এর ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এ সময় বিইউপিএফের সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। শপথগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সভাপতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাদকসেবী স্বামীর নি*র্যাতন থেকে নিষ্কৃতির দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার চিহিৃত মাদক সেবী ও কারবারি এবং জালিয়াতি চক্রের হোতা রবিউল ইসলাম রবি ওরফে রবিউল ভেন্ডারের বিরুদ্ধে তার স্ত্রী শেখ ইনা পারভীন চন্দনার বসত ভিটার জমি জাল হেবা দলিল সৃষ্টি করে দখলে নেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তালা উপজেলার শিবপুর গ্রামের মো. মহিউদ্দিন শেখের মেয়ে ও রবিউল ভেন্ডারের ছোট স্ত্রী শেখ ইনা পারভীন চন্দনা এই অভিযোগ করেন। লিখিতবিস্তারিত পড়ুন
দেবহাটায় আদালত অবমাননা করে বিরোধপূর্ণ জমিতে মাছ ধরার অভিযোগ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে আদালতের আদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির পানি সেচ দিয়ে মাছ ধরার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে রামনাথপুর মৌজায় বিচারধীন জমি থেকে মাছ অভিযোগ উঠেছে কামটা গ্রামের আক্তার গাজীর ছেলে রুহুল আমিন লিটনের বিরুদ্ধে। জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা সাতক্ষীরা সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা নং:- ৭৮/২০২৫ দায়ের করলে ০২/০৬/২৫ তারিখে সহকারী জজ আরিফ-উল-ইসলাম একটি আদেশ প্রদান করেন। এতে বলা হয় বিবাদীপক্ষ যাতেবিস্তারিত পড়ুন
হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়। ওসমান হাদিকে কবরে শোয়ানোর পর মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শোকের ভারে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। চোখের জল আর ধরে রাখতে পারেননি। কান্নায় কথাবিস্তারিত পড়ুন
জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার লাশ দাফন করা হয়। এর আগে বিকেল ৩টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। কবরস্থানের আশপাশে পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ মোড় থেকে সমাধিসৌধে প্রবেশের সড়কবিস্তারিত পড়ুন
খুনিরা কীভাবে সীমান্ত অতিক্রম করলো, প্রশ্ন হাদির ভাইয়ের

ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক। শনিবার (২০ ডিসেম্বর) সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার চান তিনি। মাওলানা আবু বকর ছিদ্দিক বলেন, ৭-৮ দিন হয়ে গেলো, খুনি দিবালোকের মধ্যে গুলি করে যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি বর্ডার ক্রস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে তারা কেমন করে গেলো? এই প্রশ্ন জাতিরবিস্তারিত পড়ুন
তুমি যা বলে গেছো, তা বংশানুক্রমে পূরণ করা হবে: প্রধান উপদেষ্টা

‘প্রিয় ওসমান হাদি তোমার কাছে ওয়াদা করতে আসছি, তুমি যা বলে গেছো, সেটা যেন পূরণ করতে পারি। শুধু আমরা নয়, বংশানুক্রমে দেশের সব মানুষ পূরণ করবে। তোমার মানবপ্রেম, ভঙ্গি মানুষের সঙ্গে ওঠাবসা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই গ্রহণ করেছে।’ শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে হৃদয় ভারাক্রান্ত হয়ে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, ‘লাখো লাখো মানুষ আজবিস্তারিত পড়ুন
ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মহাসচিব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।বিস্তারিত পড়ুন
‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’ : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে।’ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র এবং নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। নির্বাচন পেছানোর জন্য পতিত শক্তির সঙ্গে দেশি-বিদেশি দোষররা জড়িত থাকতে পারে।’ বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের দেশে ফেরার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আগামী ২৫বিস্তারিত পড়ুন

