শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
‘হাদি, হাদি’ স্লোগানে উত্তাল শাহবাগ: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক, ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল রাজধানীর শাহবাগ চত্বর। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় হাদিকে দাফনের পর শিক্ষার্থী-জনতা শাহবাগ চত্বরে অবস্থান নেন। এরপর থেকে ‘হাদি, হাদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শাহবাগে জড়ো হওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ হাদির স্মরণে শোকপ্রকাশের পাশাপাশি তার হত্যার সুষ্ঠু তদন্ত ওবিস্তারিত পড়ুন
মেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ

সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা উসকে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদমাধ্যমের ওপর হামলায় উসকানি দেওয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি শুক্রবার (১৯ ডিসেম্বর) মেটাকে এ চিঠি দেয়। একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কনটেন্টগুলোর ওপর বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার প্ল্যাটফর্মগুলোকে সহিংসতা উসকে দিতেবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম আর নেই (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার সামরিক শাসক জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলেবিস্তারিত পড়ুন
কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগু*ন

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে ভেতরে এই অগ্নিসংযোগ করা হয়। এদিকে খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনার পর সকাল ১০টার দিকে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুইতলায়বিস্তারিত পড়ুন
দেশের বিভিন্ন স্থানে ওসমান হাদির গায়েবানা জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে শায়িত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড়বিস্তারিত পড়ুন
যুক্তরাজ্যে বড় সাইবার হামলা, সন্দেহের তির চীনের দিকে

চলতি বছরের অক্টোবরে একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও)। এই হামলায় সরকারি গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী ক্রিস ব্রায়ান্ট। শুক্রবার (১৯ ডিসেম্বর) ২০২৫ তারিখে টাইমস রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিস ব্রায়ান্ট বলেন, নিশ্চিতভাবেই একটি হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। তবে এটি সরাসরি চীনা হ্যাকার বা চীনা রাষ্ট্রের সঙ্গে জড়িত কিনা, সে বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তার এইবিস্তারিত পড়ুন
আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আমি যা বলি, আমি তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব আমি সরাইল-আশুগঞ্জ থেকেই। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথাবিস্তারিত পড়ুন
হাদি হত্যার বিচার চেয়ে স্লোগানে উত্তাল মানিক মিয়া অ্যাভিনিউ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আজ শনিবার দুপুর দুইটায়। এরই মধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কয়েক হাজার মানুষের জনসমাগম হয়েছে। ওসমান হাদি হত্যার বিচার দাবিসহ নানান স্লোগানে উত্তাল পুরো এলাকা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই আসা শুরু করে মানুষ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্লোগান দিতে দিতে জানাজাস্থলে আসেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মানুষের উপস্থিতি। দুপুর পৌনে ১টার দিকে দেখা যায়, জানাজায় অংশ নিতে আসাবিস্তারিত পড়ুন

