বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

মনিরামপুরে বাদুরের মাংস খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের ছয়জন সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শুভাস দাসের স্ত্রী সখি দাস, তার ছেলে ইন্দ্রজিৎ দাস, প্রসেনজিৎ দাস ও হৃদয় দাস, দিলিপ দাসের ছেলে অজয় দাস এবং মৃত তারাপদ দাসের ছেলে রবিন দাস। অসুস্থ সখি দাস জানান- শনিবার দুপুরে তিনি বাপের বাড়ি থেকে প্রায় এক কেজি বাদুরের মাংসবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মেছোবাঘ আটকের পর অবমুক্ত

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামে একটি বাড়ি থেকে মেছোবাঘ বা বনবিড়াল আটক করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে গ্রামের আলমগীর হোসেন সরদারের বাড়িতে চিতাবাঘটি ফাঁদে আটকা পড়ে। বাড়ির মালিক আলমগীর হোসেন আমিন বলেন, তাঁদের বাড়িসহ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে প্রায়ই হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। তাঁরা ধারণা করেছিলেন, শিয়াল এসব নিয়ে যাচ্ছে। এ কারণে শনিবার রাতে মুরগির খোঁয়াড়ের পাশে একটি বড় ফাঁদ পেতে রাখা হয়। ভোররাতেবিস্তারিত পড়ুন

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ এবং খুলনার ডুমুরিয়ার সাংবাদিককে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম। মানববন্ধনের শুরুতে মহান বিপ্লবী শহীদ হাদির প্রতি শ্রদ্ধা রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বক্তারা বলেন, দেশের শীর্ষ গণমাধ্যম প্রথম আলো, ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নি সংযোগ কখনো ভালো কিছু হতে পারেবিস্তারিত পড়ুন

আশাশুনির বুধহাটায় নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রচারাভিযান

সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬ দিনের প্রচারাভিযান শেষ হয়েছে। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা শনিবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। “জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়- নারীর জীবনের ঝুঁকির মাত্রা বাড়িয়ে তুলছে -আসুন সকল ধরনের সহিংসতা রুখে নিরাপদ টেকসই সমাজ গড়ে তুলি” এ স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী। বক্তব্য রাখেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অরবিন্দ কুমার সরকার,বে-সরকারি সংস্থা বারসিকের এরিয়া ম্যানেজারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২২ কোটি টাকার মাদক জব্দ, সীমান্তে মাদকের মহাস্রোত

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতীয় মাদক ঢুকছে স্রোতের মতো- দিনে রাতে, স্থলপথে ও নদীপথে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মাঝেমধ্যে কোটি টাকার মাদক আটক করলেও বাস্তব চিত্র আরও ভয়াবহ। ধরা পড়ছে কেবল দৃশ্যমান অংশ, ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল সিন্ডিকেট। দেশের পশ্চিম সীমান্তের এ জেলা এখন আর ঝুঁকিপূর্ণ অঞ্চল নয়-পরিণত হয়েছে দেশের অন্যতম বড় মাদক করিডোরে। জেলার ভোমরা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা ও রইচপুর-এই সীমান্ত পয়েন্টগুলো দিয়ে নিয়মিত প্রবেশ করছে আইস, ফেনসিডিল,বিস্তারিত পড়ুন

তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের আগে শান্তিশৃঙ্খলাবিস্তারিত পড়ুন

বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা বিক্ষোভকারীরা ভেতরে এলো কিভাবে, দিল্লিকে প্রশ্ন ঢাকার

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যাখ্যা দিয়ে প্রেসনোট দিয়েছে, সেটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ঢাকার প্রশ্ন, কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো- তা বড় প্রশ্ন। রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট পুরোপুরি প্রত্যাখ্যান করছে ঢাকা। কূটনৈতিক এলাকার এত ভেতরে কিভাবে বিক্ষোভকারীরা এলো- তা বড় প্রশ্ন। বাংলাদেশ হাইকমিশনারের বাসভবনে হামলারবিস্তারিত পড়ুন

তালায় বিষমাখা সরিষা বীজে পাখি নিধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ফসল রক্ষার নামে বিষমাখানো সরিষা বীজ ছিটিয়ে ভয়াবহ পাখি নিধনের ঘটনা ঘটেছে। বিষাক্ত বীজ খেয়ে অন্তত শতাধিক কবুতর ও একটি ঘুঘু পাখির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। শনিবার ( ২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একের পর এক কবুতর ও ঘুঘু পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে রোববার ( ২১ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা বনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার বার্ষিক বনভোজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর যশোরের গদখালি ফুলের রাজ্য এবং বেনাপোল স্থলবন্দর বন্দরের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্য সহ তাদের পরিবারবর্গ। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক মোঃ আবু সাইদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে বনভোজনে সকল সদস্যগণ একটি সুন্দর মূহূর্ত এনজয় করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা আদালতের নারী ও শিশু নির্যাতনবিস্তারিত পড়ুন

মনোনয়ন সংগ্রহ করলেন সাতক্ষীরা-০৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন মনোনয়ন সংগ্রহ করেছেন। ২১ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টার সময় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিস আফরোজা আক্তার এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটিরবিস্তারিত পড়ুন