বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

তালায় দুর্ঘ*টনায় প্রা*ণ হারালেন সাংবাদিক গণেশের পিতা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সুমন রায় গণেশের বাবা মনরঞ্জন রায় (৮০) মোটরসাইকেল দুর্ঘ*টনায় নিহ*ত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোলাপপুর এলাকায় এ দুর্ঘ*টনা ঘটে। নিহ*ত মনরঞ্জন রায় গোলাপপুর গ্রামের বাসিন্দা। সুমন রায় গণেশ জানান, তার বাবা রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন। তালা থানার ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে: সাতক্ষীরার ডিসি আফরোজা আখতার

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেছেন- সমাজকে এগিয়ে নিতে হলে সমাজের নারী সমাজকেও সমানভাবে এগিয়ে নিতে হবে। নারীকে বাদ রেখে কোনো কাজেই পরিপূর্ণ সফলতা আসে না, কারণ পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রের প্রায় প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সমাজে এখনো বহু পরিবার আছে যেখানে মেয়েরা অবহেলা ও বৈষম্যের শিকার হয়। ছেলে সন্তানের মতো মেয়েরাও সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখে। পারিবারিক বৈষম্য দূর করে কন্যা সন্তানকে এগিয়েবিস্তারিত পড়ুন

যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে

হুমায়ন কবির মিরাজ: যশোরের নিভৃত জনপদ ঝিকরগাছা উপজেলার গদখালি এখন সারাদেশে ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। গদখালির বাহারি ফুলের সৌন্দর্য ও সুবাস ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। গদখালি ও যশোরাঞ্চলে দেড় হাজার হেক্টরের বেশি জমিতে নানা জাতের ফুলের চাষ হচ্ছে। এই অঞ্চলের চাষিদের উৎপাদিত প্রায় চারশ’ কোটি টাকার ফুল চাষী–ব্যবসায়ীদের হাত ঘুরে পৌঁছে যায় সৌন্দর্যপিপাসু মানুষের কাছে। উৎসব-অনুষ্ঠান থেকে শুরু করে পর্যটন—ফুলের বাজারকে ঘিরে যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রকৃতিতে শীতের আগমনীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভালুকা চাঁদপুর কলেজে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের সাথে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এ আর এম মোবাশ্বেরুল হক জ্যোতির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের ধানের শীষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার ডা. রাশেদুল হাসান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের লাইসেন্স পেলেন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার সন্তান ডা. রাশেদুল হাসান যুক্তরাষ্ট্রে চিকিৎসকের লাইসেন্স পেয়ে আন্তর্জাতিক চিকিৎসা অঙ্গনে বিরল অর্জন করেছেন। তিনি কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের রাজপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তার বড় ভাই উপজেলার হাজী নাছির উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আল-মামুন। অধ্যাপক মোঃ আল-মামুন জানান, তার ভাই ডা. রাশেদুল হাসান খুলনা জেলা স্কুলের ২০০০ ব্যাচ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ক্যালিফোর্নিয়া মেডিক্যাল বোর্ডবিস্তারিত পড়ুন

বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে সেই টাকা ফেরত দিতে বাধ্য করবো: কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মো. আলাউদ্দীন বলেছেন, জুলাই আন্দোলনে ৩ আগস্ট আমি নেতৃত্ব দিয়েছি। ৫ আগস্ট আমি বিজায় মিছিল করেছিলাম। ৫ই আগস্টের পরে আমার গায়ে সামান্যতম কোন কেলেম নেই, কোন কালির দাগ নেই। ৫ আগস্ট এর পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম করে যদি কোন চাঁদাবাজ আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাইয়ের কাছ থেকে একটি টাকা চাঁদা নিয়ে থাকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নির্বাচন অফিসারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরা সংবাদদাতাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, জেলাব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসারের কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিলে নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ আসনে জামায়াতেরবিস্তারিত পড়ুন

নিরাপদ ভবিষ্যৎ গড়তে

সাতক্ষীরায় ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরামের ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন

নিজস্ব প্রতিনিধি: ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ‘ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন–২০২৫’। মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পরিচালিত হয়। নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়, মহিষাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ফিংড়ী আলিম মাদ্রাসা এবং ধুলিহর আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পেইন আয়োজন করা হয়। ইয়ুথ অ্যাডাপ্টেশন ফোরাম – সাতক্ষীরা উদ্যোগে এবং উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন–এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীদের ভূমিকম্পের আগে, চলাকালীন ও পরে করণীয় বিষয়ে হাতে–কলমেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ক্রিকেট আম্পায়ার্স কমিটির দ্বায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ক্রিকেট আম্পায়ার্স কমিটির সভাপতি ও পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল এই দ্বায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুকিত হাসান খাঁন, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সংবর্ধনা

কামরুল হাসান : কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবস পালনে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে আলোচনা সভা ও অদম্য নারীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। সভার শুরুতে সভাপতি হিসাবে স্বাগত বক্তব্য দেনবিস্তারিত পড়ুন