বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

রোকেয়া দিবসে সাতক্ষীরায় র‍্যালি আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ–২০২৫ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ডিসেম্বর) সকালে “নারী–কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।বিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরায় নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ

পরিতোষ কুমার বৈদ্য: বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন এর আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ” সকল নারী ও কন্যার বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধ করবে একতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনের কর্মসূচি পালনের অংশ হিসাবে ৯ ডিসেম্বর বিকালে ডুমুরিয়া গ্রামের মরিওম খাতুনের বাড়ি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ এর আয়োজন করা হয়। কমিউনিটি সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবিস্তারিত পড়ুন

শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন কাজী আলাউদ্দীন

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে উক্ত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বিএনপি মনোনীত সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

তালায় বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে পুরষ্কার প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা ও অদম্য নারী পুরষ্কার প্রদান করা হয়। ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। মহিলা বিষয়ক অফিসের দেবকী রানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন

তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। উপজেলা দুর্নীতি প্রতিরোধবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও আলোচনা সভা

মাহফিজুল ইসলাম আককাজ : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয়বিস্তারিত পড়ুন

পড়ুন আরো খবর

দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ্রী চন্দ্রকান্ত মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন খুলনা দুর্নীতি দমন কমিশন (সজেকা) উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান। কমিটির সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদেরবিস্তারিত পড়ুন

ততটুকু সংস্কার হবে যতটুকু আমলাতন্ত্র চায়: ইফতেখারুজ্জামান

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আমরা বাংলাদেশে যত সংস্কার চাই না কেন, ততটুকু সংস্কার হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ এবং দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার-২০২৫ প্রদান উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সবগুলো সংস্কার কমিশন থেকেই আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু বাস্তবায়ন করা হয় নাই। তাহলে শুধু রাজনৈতিক শক্তিকেবিস্তারিত পড়ুন

১০০ বছর পরও আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারিনি : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ১০০ বছর পরও আমরা আরেকজন বেগম রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যে সব দিকনির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এ স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি নাই। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন বলেন, বেগম রোকেয়ারবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের আগে অ্যাভয়েড করা হতো, এখন লাফ দিয়ে যাই সম্মান করতে : অর্থ উপদেষ্টা

দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে অ্যাভয়েড করা হতো, মানুষ ঘৃণা করতো। তারা ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারতো না। আর এখন লাফ দিয়ে আমরা যাই বিয়ে দিতে, সম্মান জানাতে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন