মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বেগম রোকেয়া দিবসে অদম্য ৫ নারীকে পুরষ্কার প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : “নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যে সামনে রেখে সাতক্ষীরার তালায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি,আলোচনা সভা ও অদম্য নারী পুরষ্কার প্রদান করা হয়।

৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। মহিলা বিষয়ক অফিসের দেবকী রানীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, নারী নেত্রী গুলশান আরা, নারী উন্নয়ন সংস্থার ফরিদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন প্রমুখ।

আলোচনা সভা শেষে অদম্য ৫ নারীকে পুরষ্কৃত করা হয়। এরমধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাবিয়া বিবি, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল নারী রুপা রানী পাল, সফল জননী সুচিত্রা দাশ, নির্যাতিতা থেকে উদ্যোমী, কর্মঠ ও স্বাবলম্বী নারী ফরিদা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শিরিনা সুলতানাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন

তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত উপজেলা কমিটির সভা ওবিস্তারিত পড়ুন

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • তালায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত