বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

দেবহাটায় ৪ হাজার ৭৪০ হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪ হাজার ৭৪০টি হতদরিদ্র পরিবারের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (সকাল ১১টায়) দেবহাটা উপজেলার খেজুরবাড়িয়া ইছামতি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের বাস্তবায়নে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার কৃষি অফিসার শওকাত উসমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতিবিস্তারিত পড়ুন

দেবহাটায় বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে দেবহাটায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) উপজেলার কামটা পাওয়ার হাউজ সংলগ্ন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমিতে এ পরীক্ষা নেওয়া হয়। এতে উপজেলার ১২টি প্রতিষ্ঠানের ২২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে তাদের মেধা যাচাই করে। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল ইমদাদুল হক এবং কেন্দ্র সচিব ছিলেন জেলা এসোসিয়েশনের আব্দুল হাই। দারুস সালাম প্রি-ক্যাডেটবিস্তারিত পড়ুন

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সাতক্ষীরায় শহর ছাত্রদলের গণস্বাক্ষর

মো. হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানসহ সকল স্বাধীনতাবিরোধী শক্তির নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই কর্মসূচির আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল। সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদি হাসান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি. (এন,জি,ও- কালব) এর ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে (এন.জি.ও) কালব এর কলারোয়া উপজেলা শাখার সভাপতি তহমিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব গ অঞ্চলের ডিরেক্টর শেখ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ, কালব এর জেলা ব্যাবস্থাপক মো. মামুন মিয়া, কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদবিস্তারিত পড়ুন

মহান বিজয় দিবস

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ডি.বি. গার্লস হাই স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ চূড়ান্তবিস্তারিত পড়ুন

দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে, আর কে করবে না— এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন, সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত। নির্বাচন একটি বড় বিষয় হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই নিরাপদে চলাফেরা করছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও শিল্প পুলিশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ব্যাখ্যা দিল ভারত

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনায় ব্যাখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। এ সময় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরেবিস্তারিত পড়ুন

বিজয় দিবসে শার্শায় ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

হুমায়ন কবির মিরাজ, শার্শা: মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা আদর্শ শাখার উদ্যোগে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় শার্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে উলাশী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শারবিস্তারিত পড়ুন

খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় বন্ধ ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত নোটিশে বলা হয়েছে, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে, ‘যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।’ নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, আজ যাদের ভিসা সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরবর্তী তারিখে নতুন স্লট প্রদান করা হবে। আবেদনকারীদের ধৈর্য ধরতেবিস্তারিত পড়ুন