বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা ইসির

আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটগ্রহণের তারিখের আগেই ভোটকেন্দ্র ভোটারের চলাচল উপযোগী করতে হবে এবং ভোটকেন্দ্রের অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। যেসব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। আরও বলা হয়েছে, ভোটকেন্দ্রে বিদ্যমানবিস্তারিত পড়ুন

সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে বহিষ্কার

‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন করা ১৪ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাদের বিরুদ্ধে করা মামলার চার্জশিট আদালত গ্রহণ করেছেন। তাই নিয়ম অনুযায়ী তাদের সামরিক বরখাস্ত করা হয়। সোমবার (১৫ ডিসেম্বর) একাধিক প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয় বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ সূত্র নিশ্চিত করেছে। বরখাস্ত হওয়া কর্মচারীদের মধ্যে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলামও রয়েছেন। সাময়িক বরখাস্ত হওয়াবিস্তারিত পড়ুন

টক শো-সংলাপে ব্যক্তিগত আক্রমণ না করতে ইসির নির্দেশ

সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অন্যান্য অনুষ্ঠানে কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে বক্তব্য বা কটূক্তি প্রচার না হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারিবিস্তারিত পড়ুন

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করলো ভারত

বাংলাদেশের এক রাজনৈতিক নেতার মন্তব্যকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। একই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ভারতের দাবি, বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) এক নেতা প্রকাশ্যে ভারতবিরোধী বক্তব্য দিয়েছেন। ওই নেতা হুমকি দিয়ে বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—যেগুলো ‘সেভেন সিস্টার্স’বিস্তারিত পড়ুন

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল-ভুয়া নম্বর প্লেট উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) রোববার (১৭ ডিসেম্বর) রাজধানীর বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয়। সিটিটিসি জানায়, একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদঘাটন করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকারবিস্তারিত পড়ুন

তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির কমিটি গঠন

প্রায় দেড় যুগ ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছে বিএনপি। সোমবার (১৫ ডিসেম্বর) গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুলবিস্তারিত পড়ুন

বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে : আসিফ নজরুল

বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রবাসী অ্যাপসের মাধ্যমে আগে শত শত হাজার কোটি টাকা প্রবাসীদের কাছ থেকে আদায় হতো এবং যারা বিদেশে যেতেন তাদের সঙ্গে বিভিন্ন ধরনেরবিস্তারিত পড়ুন

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা

জুলাই ঐক্যের আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা ও ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়। লং মার্চ আটকে দেওয়ার পর জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারাবিস্তারিত পড়ুন

বিজয় দিবসে শহীদবেদীতে এ্যাসিল্যান্ডকে হেনস্তার অভিযোগ

ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতাকর্তৃক এ্যাসিল্যান্ডকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। দলের ভাবমূর্তি বিনষ্টসহ উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিজয় স্মৃতিস্তম্ভেই ঘটেছে। সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে সূচী মোতাবেক সকাল ৮টায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার কথা থাকলেও পনের মিনিট আগে বিএনপির নেতা ডাক্তার শহিদুল আলমের নেতৃত্বে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান আজিজুর রহমান ও নুরুজ্জামানসহ শতাধিক নেতাকর্মী শহীদবেদী দখল করে পুষ্পমাল্য অর্পন ও বক্তব্য দিতে থাকে।বিস্তারিত পড়ুন