বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়ায় গ্রামীণ খেলায় উৎসবমুখর পরিবেশ

নিজস্ব প্রতিনিধি: গ্রামীণ ঐতিহ্যের রঙে রঙিন হয়ে উঠেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা। বুধবার পৌর এলাকার গদখালী গ্রামের শিশুবাগান মাঠে অনুষ্ঠিত হলো নানান আকর্ষণীয় গ্রামীণ খেলা। হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আয়োজিত এ উৎসবে শিশু থেকে বৃদ্ধ—সবার অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। হাড়ি ভাঙা, হাস ধরা, মোরগ লড়াই, বিস্কুট খাওয়া প্রতিযোগিতা, বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা ও চেয়ার সেটিংসহ বিভিন্ন খেলা দেখতে ভিড় করেন এলাকার হাজারো মানুষ। প্রতিযোগিতার সময় উৎসুক দর্শকদের করতালি আরবিস্তারিত পড়ুন

নির্বাচনে ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহবান

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি গঠন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তা, অগ্রগতি ও জাতি গঠনে সশস্ত্র বাহিনীর অবদান সত্যিই প্রশংসনীয়। দেশের সুরক্ষা নিশ্চিত করতে আপনারা যে ত্যাগ ও নিষ্ঠা প্রদর্শন করেছেন, তা দৃষ্টান্তমূলক।’ বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসেবিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করেছে। তিনি সশস্ত্র বাহিনীর নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের ভূমিকার প্রশংসাবিস্তারিত পড়ুন

প্রাথমিকে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষকদের যে হুঁশিয়ারি দিলো মন্ত্রণালয়

তিন দফা দাবিতে কর্মবিরতিতে থাকার প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে চলমান বার্ষিক পরীক্ষায় নেয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া কর্মবিরতি এবং আজ থেকে ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির বিষয়েবিস্তারিত পড়ুন

ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল আনতে পারবেন, জানালো সরকার

বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমাতে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যকার সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব প্রবাসীর জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ট্যাক্স ছাড়া মোট তিনটি ফোন সঙ্গে আনতে পারবেন। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যবের সচিবালয়ের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী—প্রবাসীরা দেশে ছুটি কাটানোরবিস্তারিত পড়ুন

শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

সবাই মিলে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজন করতে চান বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, তারা এখন নির্বাচনের জোয়ারে রয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, সামনে যে নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে, তা একটি বৃহৎ কর্মযজ্ঞ, দুটিই পরস্পরের পরিপূরক। গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোটারদের কেবল একটিবিস্তারিত পড়ুন

এভারকেয়ারের পাশে খোলা মাঠে হেলিকপ্টার পরীক্ষামূলক ওঠানামা করবে

বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস উইং এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপিবিস্তারিত পড়ুন

বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত, কারা থাকছেন

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ ইতোমধ্যেই খেলেছে টাইগাররা। ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সূচিও। বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশ দল তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানান, এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নেপাল, ইতালির পাশাপাশি টাইগারদের খেলতে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বাংলাদেশের বিশ্বকাপ দল যে চূড়ান্তবিস্তারিত পড়ুন

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ আছে : নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই রিটের মাধ্যমে আদালতকে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) এনসিপির প্রতীক শাপলা কলির নিবন্ধন গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘নিজ প্রতীকে ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে সাধুবাদ জানায় এনসিপি। এই সংস্কার বাতিলে চাপ প্রয়োগ করা হচ্ছে, সেটিরবিস্তারিত পড়ুন

বেগম জিয়ার অসুস্থতা হাসিনার কারণেই : রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা শেখ হাসিনার কারণেই বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, যিনি নিজের দেশ, মাটি, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি, জনগণের ভালোবাসা স্বভাবতই তার প্রতি থাকবে। সেই ভালোবাসার প্রকাশ বর্তমানে স্পষ্ট। তিনি বলেন, রাজনৈতিকভাবে অন্যায় দাবির মুখেও দেশেরবিস্তারিত পড়ুন