বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
খালেদা জিয়ার জানাজায় মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

লাখ লাখ মানুষের উপস্থিতিতে শেষ হয়েছে খালেদা জিয়ার জানাজা। এ সময় পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের জন্য দোয়া চেয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। বুধবার (৩১ ডিসেম্বর) জানাজার আগে তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত সকল ভাই ও বোনেরা, মরহুমা যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধ করববিস্তারিত পড়ুন
বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ জানাজায় বেগম খালেদা জিয়ার অন্তিম বিদায়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল নামে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান। দুপুর ৩টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, মোহাম্মদপুর পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে ওঠে। যে যেখানে পারেন সেখানেই দাঁড়িয়ে জানাজায় যোগ দেন।
খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ আমাদের অংশীদারত্বে দিকনির্দেশ দেবে : জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ ভারত–বাংলাদেশ অংশীদারত্বের উন্নয়নে দিকনির্দেশনা দেবে। বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে জয়শঙ্কর লেখেন, ঢাকা পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আরও লেখেন, ভারতেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে ‘প্রহসনের’ নির্বাচন, ৫০% এর বেশি ভোট পড়ার দাবি জান্তার

মিয়ানমারের সামরিক জান্তা জানিয়েছে, দেশটিতে তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম ধাপে যোগ্য ভোটারদের মধ্যে ভোটার উপস্থিতি ৫০ শতাংশের বেশি ছিল। ২০২১ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী, যার পর থেকে দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। গত রোববার তারা এক মাসব্যাপী ধাপে ধাপে অনুষ্ঠিত নির্বাচনের ভোটগ্রহণ শুরু করে, যা জনগণের হাতে আবার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করা হয়। তবে মানবাধিকার কর্মী ও পশ্চিমা কূটনীতিকরা এই নির্বাচনকে নিন্দা জানিয়েছেন।বিস্তারিত পড়ুন
বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন এমন একটা সময়ে, যখন তার স্বামী, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর কিছু সদস্যের হামলায় নিহত হন। জিয়ার মৃত্যুর পর একদিকে যেমন দিশেহারা তার পরিবার, অন্যদিকে বিপর্যস্ত হয় তারই গড়া রাজনৈতিক দল বিএনপি। ১৯৮১ সালের সেই সময় খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধু। দুই সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। কে ধরবে বিএনপির হাল এমন প্রশ্নে খোদ দলের মধ্যে দুইটি ভাগ তৈরি হয়। সেই সময় খালেদাবিস্তারিত পড়ুন
শহীদ জিয়ার সেই মানিক মিয়াতেই শেষ বিদায় নিচ্ছেন বেগম খালেদা জিয়া

চুয়াল্লিশ বছর আগে রাজধানীর শেরেবাংলা নগরে যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, সেখানেই শেষ বিদায় নিচ্ছেন তার স্ত্রী খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা হয়। সেজন্য আশেপাশের এলাকায় নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নামে। দেশে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেনবিস্তারিত পড়ুন
তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা ও দাফন হচ্ছে বুধবার। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসেই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দেন। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান জয় শঙ্কর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী বিমান অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহানসহ অন্যান্য কর্মকর্তারাবিস্তারিত পড়ুন
মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত তারেক রহমানের

মায়ের শেষ বিদায়ের বেদনাবিধুর মুহূর্তে গভীর শোক আর ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে সময় কাটাতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। গুলশানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৯৬ নম্বর বাড়ির সামনে স্থাপিত কফিনের পাশে বসে তিনি পবিত্র কোরআন তেলাওয়াতে মগ্ন রয়েছেন। সকাল থেকে গুলশানের বাসার আশপাশে নেমে আসে এক শোকাচ্ছন্ন পরিবেশ। দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা নীরবে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেত্রী খালেদা জিয়াকে।বিস্তারিত পড়ুন
বেগম জিয়ার জানাজা: কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট, উড়ালসড়কেও জনস্রোত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ। এছাড়া জনস্রোত ছড়িয়ে পড়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাইরে। শুধু তাই নয়, উড়ালসড়কও বন্ধ হয়েছে জনস্রোতে। তবে মানুষের প্রচণ্ড ভিড়ে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, লাখো মানুষ চোখের পানিতে বিদায় দিচ্ছেন প্রিয় নেত্রীকে। উড়ালসড়কের ফার্মগেট লুপ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত শুধু মানুষ আর মানুষ।বিস্তারিত পড়ুন
রোজায় স্কুল খোলা থাকলেও বন্ধ থাকবে সব কলেজ

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭২ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের পুরো সময় কলেজ বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব মো. আব্দুল কুদ্দুস। প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ওবিস্তারিত পড়ুন

