মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ঝাউডাঙ্গার আল হেরা মডেল একাডেমী স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঝাউরাংগা বাজারে অবস্থিত আল-হেরা মডেল একাডেমী স্কুলে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল-হেরা মডেল একাডেমী স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ আজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আনিসুর রহমান গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের চৌহমুনী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে আরবি প্রভাষক আরিফ বিল্লাহ’র সঞ্চালনায় ও অধ্যক্ষ মুহা: আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির সভাপতি ও রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো: মোশাররফ হোসাইন চৌধুরী। ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিবি সদস্য ও সাবেকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কুশুলিয়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালিগঞ্জের কুশুলিয়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত সাতক্ষীরা ০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দীন এর তত্ত্বাবধানে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি কার্যালয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাৎক্ষণিক কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কুশুলিয়া মরহুম কাজী মনোয়ারুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরে স্থানীয় সরকারের বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী,ব্রহ্মরাজপুর, তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দকৃত বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাজেট অগ্রগতি সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজেট অগ্রগতি সভার সভাপতি সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। বাজেট অগ্রগতি সভার লক্ষ্য-উদ্দেশ্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডি.বি হাইস্কুলের পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতি-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের মুহাম্মাদ হোসেন মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“পরীক্ষায় ভালো ফলাফলবিস্তারিত পড়ুন
জলবায়ু ঝুঁকির মাঝেই টিকে থাকার পাঠ: সুন্দরবনে ব্লু-কার্বন সুরক্ষা প্রকল্পের অভিজ্ঞতা

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর জীবিকাগত সংকটে যখন সুন্দরবনের মৎস্যজীবীরা নানামুখী চ্যালেঞ্জের মুখে, তখন টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও উপকূলীয় প্রতিবেশ সুরক্ষাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবনসংলগ্ন এলাকার মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ‘ব¬ু-কার্বন প্রতিবেশ সুরক্ষা প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ সভায় জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের নানা অভিজ্ঞতা ও শিক্ষণ বিনিময় করা হয়। সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবংবিস্তারিত পড়ুন
খালেদা জিয়া একটি দলের নেতা নন, দেশের নেতা : পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, বরং দেশের নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না। তিনি দেশের নেতা ছিলেন। গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে সরে যাননি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এনআরবি গ্লোবাল কনভেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রসঙ্গত, আজবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ (মঙ্গলবার) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র। তাদের মধ্যে রয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি এবং মালদ্বীপের রাষ্ট্রপতির একজন প্রতিনিধি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেনবিস্তারিত পড়ুন
রুমিন-নীরবসহ ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন— জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধবিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার জানাজায় যা নেয়া যাবে না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় শেষনিশ্বাস ত্যাগ করেন। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা হবে। জানাজা ও দাফনের সময়সূচি জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের এক নির্দেশনায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গেলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে নেয়া যাবে না। দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে হবে বলে সেখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না। এদিকে আনুমানিকবিস্তারিত পড়ুন

