বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, মার্চ ৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শার্শায় পূজা উদযাপন পরিষদের কাউন্সিলে ইউনিয়ন কমিটি ঘোষণা

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়। শুক্রবার দীঘা–মহিষা–চালিতাবাড়িয়া সর্বজনীন মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিতে সভাপতি পাঁচু গোপাল দাস এবং সাধারণ সম্পাদক সুজন কুমার সরকার নির্বাচিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়না ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পাঁচু গোপাল দাস। সম্মেলনের উদ্বোধন করেন শার্শাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছাত্রদলের কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রায়ত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য-সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুকবিস্তারিত পড়ুন

ইরানের খামেনি হত্যার প্রতিবাদে সাতক্ষীরার নূরনগর শিয়া সম্প্রদায়ের বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরার নূরনগর শিয়া সম্প্রদায়ের সদস্যরা। শুক্রবার (৬ মার্চ) জুম্মা নামাজ শেষে নূরনগর শিয়া মসজিদ থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় শিয়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভকারীরা মিছিলে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘আমেরিকার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ইজরায়েলের দুই গালে, জুতা মারো তালে তালে’ এবংবিস্তারিত পড়ুন

দেবহাটায় দু্ইশত শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ ছাত্রশিবিরের

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা দক্ষিণ থানা শাখার উদ্যোগে দু্ইশত সাধারণ শিক্ষার্থীর মাঝে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪টায় দেবহাটা সরকারি বি বি এমপি ইনস্টিটিউশন হলরুমে এ কোরআন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ কোরআন বিতরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা দক্ষিণ থানা শাখার সভাপতি আবু সাঈদ গাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি মারুফ হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানাবিস্তারিত পড়ুন

স্থাপত্যশৈলীতে অনন্য প্রায় দু’শো বছরের প্রাচীন কলারোয়ার চেঁড়াঘাট ছয় গম্বুজ মসজিদ

অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চেঁড়াঘাট ছয় গম্বুজ মসজিদ। উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে দমদম এলাকার নৌ-খালের কোলঘেঁষে ছায়া-সুনিবিড় পরিবেশে দাঁড়িয়ে আছে চেঁড়াঘাট গ্রামের পৌনে দুইশ বছরের এই ঐতিহ্যবাহী স্থাপনা। স্থানীয়দের কাছে এটি ‘কায়েম বিশ্বাসের মসজিদ’ নামেও পরিচিত। মসজিদের নামফলকে উল্লেখ রয়েছে, এর প্রতিষ্ঠাকাল বাংলা ১২৬৯ সন ও ইংরেজি ১৮৬২ সাল। প্রায় ১৬৪ বছর আগে নির্মিত এ মসজিদটি এ অঞ্চলের মুসলিম স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। পাতলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন দেওয়ার জন্য ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেবিস্তারিত পড়ুন

জ্বালানি তেল বিক্রিতে বিপিসির নির্দেশনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহে বিরূপ প্রভাব পড়েছে। এতে দেশেও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বেশি পরিমাণে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় করছেন বিভিন্ন যানের চালকেরা। এমতাবস্থায় ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। শুক্রবার (৬ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিপিসির নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেনবিস্তারিত পড়ুন

ফিলিং স্টেশনে জ্বালানি তেল ক্রয় নিয়ে নির্দেশনা জারি, আছে ৫ শর্ত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ত্রিমুখী যুদ্ধ বেঁধে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আতঙ্ক এখন পুরো রাজধানীজুড়ে। স্টেশনে স্টেশনে জ্বালানি তেলের জন্য ভিড় দেখা যাচ্ছে। এমনকি লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে কোনো কোনো স্টেশনে। শুধু তাই নয়; জ্বালানি বেশি সংরক্ষণ করারও চেষ্টা করছেন অনেকে। এমন পরিস্থিতিতে প্রত্যেকটি ফিলিং স্টেশন সরবরাহ করতে পারবে, ভোক্তাদের মধ্যে কারা কতটুকু জ্বালানি সংগ্রহবিস্তারিত পড়ুন

ঈদুল ফিতরে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিন ছুটি : মন্ত্রিপরিষদ সচিব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী এবারের ঈদুল ফিতরের সরকারি ছুটি মোট পাঁচদিন নির্ধারণ করা ছিল। তবে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (০৫ মার্চ) মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও এখনো হয়নি প্রজ্ঞাপন। তবে ছুটির বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (০৬ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আগামী ১৮ মার্চ সাধারণবিস্তারিত পড়ুন

কার্যকর সংসদ গড়তে দলীয় এমপিদের প্রশিক্ষণ দিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তিনি দলীয় সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন।’ সংসদ সদস্যদের এই কর্মশালায় উদ্বোধনী পর্বেবিস্তারিত পড়ুন