রবিবার, মার্চ ৮, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
খালেদা জিয়া ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (৮ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অন্য বছরের মতো এবারও ৫টি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন— ১. ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’বিস্তারিত পড়ুন
জ্বালানির মজুত নিয়ে সুখবর দিলেন মন্ত্রী

দেশে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে জ্বালানির মজুত বাড়ার সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত আরও বৃদ্ধি পাবে। রোববার (৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, ‘আজ বেলা ১১টার দিকে একটি জাহাজ নোঙর করেছে। দুপুরে আরও একটি জাহাজ আসার কথাবিস্তারিত পড়ুন
৯ মার্চ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরের ছুটি এগিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় জাতীয় পর্যায়ে অত্যন্ত জরুরি। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ৯বিস্তারিত পড়ুন
জুলাইয়ের হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বর খুঁজে বের করব : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের সময় রাজপথে সক্রিয় থাকা অনেক নারী পরবর্তীতে রাজনীতির অঙ্গন থেকে হারিয়ে গেছেন। তিনি বলেন, সেই হারিয়ে যাওয়া নারী কণ্ঠস্বরগুলো খুঁজে বের করার চেষ্টা করা হবে। রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘সারা দেশে জুলাই আন্দোলনের যেসববিস্তারিত পড়ুন
জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট ও কৃচ্ছ্রসাধনের কথা মাথায় রেখে আসন্ন ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর দেশজুড়ে আলোকসজ্জা করা হয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয় ও সম্ভাব্য ফুয়েল সংকট এড়াতে এবার এই কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন
৫ দেশ থেকে রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

পাঁচ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহার করা সবাইকে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। রোববার (৮ মার্চ) এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ করা বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
ভারতীয় ঋণের প্রকল্পের চলমান সমস্যা নিয়ে যা বললেন প্রণয় ভার্মা

ভারতীয় ঋণ বা লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর অগ্রগতিতে ২ দেশই সন্তুষ্ট। তবে যেসব বড় প্রকল্প নিয়ে সমস্যা আছে, তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। এলওসি কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক জানিয়ে প্রণয় ভার্মা বলেন, ‘বড় প্রকল্পে কিছু প্রাথমিক সমস্যা থাকলেও তা সমাধানের উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ইরানের বিশেষজ্ঞ পরিষদের তথা অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামুলহোদা বলেছেন, নতুন নেতাকে নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রোববার (০৮ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আহমাদ আলামুলহোদা জানান, এখন আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। তিনিই শিগগিরই এ সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করবেন। এর আগে গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন।বিস্তারিত পড়ুন
ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন

নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়, সরকার আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধবিস্তারিত পড়ুন
‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’

পেট্রোল ও অকটেন নিতে ভোগান্তিার শিকার হচ্চেন মোটরসাইকেল চালকরা। ফুয়েল পাম্পে গিয়ে দীর্ঘ লাইন আর যত সামান্য তেল নিতে কেটে যাচ্ছে অনেকটা সময়। আবার একটি পাম্পে গিয়ে দেখা মিলছে ‘পেট্রোল চাহিয়া লজ্জা দিবেন না’, ‘অকটেন নাই’, আরেকটি পাম্পে গিয়ে দেখা গেলো ‘পেট্রোলও নাই, ডিজেল নাই’ লেখা সম্বলিত বড় কাগজ টাঙানো। সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের ৩টি ফুয়েল পাম্পে রবিবার দুপুরে এ দৃশ্য চোখে পড়েছে। সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিন ধরে সোনিয়া পাম্পে ডিজেল,বিস্তারিত পড়ুন

