মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি দিবসটির তাৎপর্য ও দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন
পাম্পে যে তেলে দুদিন যেতো এখন তা ২ ঘণ্টায় শেষ- জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। এই তেল যায় কোথায়? তেল নিয়ে কাউকে তেলেসমাতি করতে দেওয়া হবে না। এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ,বিস্তারিত পড়ুন
৬০ বছর ধরে অনন্য স্বাদের মসলা-মুড়ি, বাদাম বিক্রি কলারোয়ার আব্দুল আজিজের

সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে। উপজেলার সবকটি ইউনিয়নের বাজারের মধ্যে সবচেয়ে বৃহৎ বাজার সেটি। ওই বাজারের এক সুপরিচিত নাম আব্দুল আজিজ। প্রায় ছয় দশক ধরে তিনি মসলা মুড়ি ও বাদাম ভাজা বিক্রি করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। ৭৫ বছর বয়সী এই প্রবীণ ব্যক্তি একটি ছোট দোকানে মুড়ি, চানাচুর, ছোলা ভুনা, বাদাম ভাজা, খাঁটি সরিষার তেল, লবণ, পিঁয়াজ ও কাঁচা মরিচের সমন্বয়ে তৈরিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মোটরসাইকেলের তেল নিতে লাগবে ডিসির স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড

সাতক্ষীরায় জ্বালানি তেলের চলমান সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে মোটরসাইকেলের জন্য তেল সরবরাহে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। বুধবার (২৫ মার্চ) রাতে সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম এক জরুরি ঘোষণায় জেলা প্রশাসনের পক্ষে এ তথ্য জানান। তিনি জানান, শুধু মোটরসাইকেলের ক্ষেত্রে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো পাম্প বা ডিলার পয়েন্ট থেকে মোটরসাইকেলে তেল দেওয়া হবেবিস্তারিত পড়ুন
মহান স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার (২৬ মার্চ) সকাল ০৯টায় উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ। এর আগে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা,বিস্তারিত পড়ুন
সুন্দরবনের বাঘ-বিধবাদের সঙ্গে দেশ টিভির আবেগঘন ব্যতিক্রমী দেড় যুগ উদযাপন

প্রতিষ্ঠা বার্ষিকী মানেই সাধারণত আনন্দ-উৎসব, কেক কাটা আর আনুষ্ঠানিকতা। কিন্তু সেই চেনা ধারার বাইরে গিয়ে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগে দেড় যুগ পূর্তি উদযাপন করল দেশ টিভি যা শুধু একটি অনুষ্ঠান নয়, হয়ে উঠেছে ভালোবাসা, সহমর্মিতা আর দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। সাতক্ষীরার উপকূলঘেঁষা প্রাকৃতিক বিস্ময় সুন্দরবন যেখানে জীবনের প্রতিটি দিনই সংগ্রামের, সেখানেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। প্রকৃতির কঠোর বাস্তবতায় দিন কাটানো বাঘ-বিধবা নারীদের সঙ্গে নিয়ে উদযাপিত হয় দেশ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ১ হাজার ৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, কুচকাওয়াজ, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা। এসব আয়োজনে অংশ নিয়ে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল উৎসবমুখর।বিস্তারিত পড়ুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা ডি.বি হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা

যথাযথ মর্যাদায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধের সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধানবিস্তারিত পড়ুন
যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বৃহষ্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৭টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ৮টায় সাতক্ষীরা ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও বেলুন ফেস্টুন উড়িয়ে দিনটিরবিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে দিবসটির সূচনালগ্নে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তারা নীরবতা পালন করে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক ঢাকা টাইমসের মো. হোসেনবিস্তারিত পড়ুন

