মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

রোজার ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পর দশটি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ হয়েছে, তা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতিবিস্তারিত পড়ুন
শার্শায় ছাত্রশিবিরের বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ পুর্নমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্রশিবিরের শার্শার (দক্ষিন) সভাপতি মাহিরের সভাপতিত্বে ও ডা: সাব্বির রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানাবিস্তারিত পড়ুন
ভারতে অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরলেন ৪ তরুণী

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে চার তরুণী যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী। ফেরত আসা চার তরুণী হলেন নারায়ণগঞ্জের তিনগাঁও গ্রামের পপি শাহাবুদ্দিন বেপারী (৩৭), গাইবান্ধার তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা (২৭), যশোরের তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) এবং মুন্সীগঞ্জের খানবাড়ি পূর্ববিস্তারিত পড়ুন
তেল আবিবে আঘাত হানল ইরানি মিসাইল, আহত ৬

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ২৫তম দিনে নতুন করে শক্তিশালী ‘ইমাদ’ ও ‘কদর’ ক্ষেপণাস্ত্র দিয়ে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডটিকে লক্ষ্যবস্তু করেছে ইরান। মঙ্গলবার (২৪ মার্চ) ‘অপরারেশন ট্রু প্রমিজ-৪’ ৭৮তম ধাপে এ হামলা চালায় রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ক্ষেপণাস্ত্রগুলো একের পর এক গিয়ে ইসরাইলে আঘাত হানছে। এতে এখন পর্যন্ত ছয়জনের আহত হওয়ার খবর প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত ছয়জন আহতবিস্তারিত পড়ুন
তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে? প্রশ্ন জ্বালানি মন্ত্রীর

দেশের পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত ও সরবরাহ আছে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু বলেছেন, ‘তেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ ছিল। কিন্তু তেল কেনার পরিমাণ ও সঞ্চয় প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে সময়ের আগেই তেল শেষ হয়ে গেছে। ক্রেতাদের এমন প্রবণতায় আমাদের কী করার আছে? আমরা বারবার বলছি তেল আছে, সবাই তেল পাবেন। তেলের অভাবে কারও গাড়ি কি বন্ধ হয়ে গেছে?’ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে রাজধানীর সচিবালয়েবিস্তারিত পড়ুন
প্রথম কর্মদিবসে ৯ টা ১ মিনিটে সচিবালয়ে প্রধানমন্ত্রী, করলেন ঈদ শুভেচ্ছা বিনিময়

ঈদুল ফিতরের লম্বা ছুটির পর অফিস শুরু হয়েছে আজ থেকে। প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন এবং এরপর প্রধানমন্ত্রী তার নিয়মিত দাপ্তরিক কাজ শুরু করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ছুটি শেষে প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দপ্তরে আসেন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদেরবিস্তারিত পড়ুন
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে এ তথ্য। এতে আরও বলা হয়েছে, আগামী ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ থাকবে বন্ধ। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সহযোগিতা কামনা করা হয়েছে সকলের।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশবিস্তারিত পড়ুন
সড়ক ধসে পড়া পরিদর্শনে গিয়ে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ধসে পড়া একটি সড়ক পরিদর্শনে গিয়ে দুইজনকে সাময়িক বরখাস্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় ওই সড়ক পরিদর্শন শেষে তাদের সাময়িক বরখাস্ত করেন তিনি। সড়ক নির্মাণে প্রাথমিক তদন্তে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করার তথ্য পাওয়াবিস্তারিত পড়ুন
শাল্যের বেতনা নদীতে জমজমাট হাঁস ধরা প্রতিযোগিতা

ঈদুল ফিতরের আনন্দকে ঘিরে শাল্যের বেতনা নদী তীরে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ও রোমাঞ্চকর হাঁস ধরা প্রতিযোগিতা। ঈদের তৃতীয় দিন বিকেলে আয়োজিত এই গ্রামীণ খেলায় অংশ নিতে ও উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নদীর পানিতে ছেড়ে দেওয়া হয় অসংখ্য হাঁস। এরপর প্রতিযোগীরা নেমে পড়েন পানিতে—যার যার কৌশলে হাঁস ধরার এক হাস্যরসাত্মক ও চ্যালেঞ্জিং প্রতিযোগিতা শুরু হয়। দর্শকদের করতালি ও উল্লাসে পুরোবিস্তারিত পড়ুন

