মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
তালায় প্রতিবেশী যুবকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলায় একটি গ্রামে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার দিবাগত রাতে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে ভুক্তভোগী এক শিশুর পরিবার। জানা গেছে, প্রতিবেশী দুই শিশুকে ভুলিয়ে-ভালিয়ে বাড়ির ছাদে নিয়ে গিয়ে যৌনাঙ্গে হাত দেওয়া, পায়ুপথে যৌনাচারসহ ধর্ষণের চেষ্টা করেছেন ওই যুবক। ভুক্তভোগী এক শিশুর মা বলেন, প্রায় এক সপ্তাহ আগে তার সন্তানের ওপরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে সাথে নিয়ে উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাবো। দুর্নীতি-অনিয়ম রোধের পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, সত্য ঘটনা অবশ্যই লিখবেন। অধিক নিশ্চিত হওয়ার জন্য ঘটনস্থল পরিদর্শন করে সত্য ঘটনা তুলে ধরবেন। আপনাদের মাধ্যমে আমরাও সত্য ঘটনা জানতে চাই। তিনি বলেন, আমার চলারবিস্তারিত পড়ুন
শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে শোক ও শঙ্কা

সাতক্ষীরার কালিগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী-সন্তান নিয়ে সাজানো ছোট্ট সংসারটি মুহূর্তেই পরিণত হয়েছে অশ্রুসিক্ত নীরবতায়। আর এই মৃত্যুর পর সবচেয়ে অসহায় হয়ে পড়েছে ছয় বছর ও আড়াই বছর বয়সী দুই শিশুর ভবিষ্যৎ। মৃত গৃহবধূ সুলতা সরদার (২৭) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের একমাত্র কন্যা। তার বিয়ে হয়েছিল কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের মৎস্যচাষী শশাঙ্ক সরদারের সঙ্গে। তাদের সংসারে ছিলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দিনদুপুরে দুটি বাসা থেকে দুর্ধর্ষ চুরি, খোয়া গেলো টাকা-স্বর্ণালংকার

সাতক্ষীরার কলারোয়ায় দিনদুপুরে দুটি বাসা থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে অর্ধলক্ষাধিক টাকা ও ৩ ভরির মতো স্বর্ণালংকার চুরি হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসদরের মহিলা কলেজের বিপরীতে এ চুরির ঘটনা ঘটে। চাকরীজীবী ওই দুই পরিবার অফিসে যাওয়ার সুযোগে কে বা কারা চুরি সংঘঠিত করেছে। জানা গেছে, একই ভবনের দ্বিতীয় তলার দুটি বাসার একটিতে ভাড়া থাকতেন কলারোয়া এবি ব্যাংকের কর্মকর্তা মাসুদ এবং অপরটিতে সরকারি হাসপাতালের নার্সবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাংবাদিকদের খোলামেলা-সত্য লিখতে বললেন নবনির্বাচিত এমপি

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে সাতক্ষীরার কলারোয়া জামায়াত অফিসের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়ার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা কামনা করে সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইজ্জত উল্লাহ এমপি বলেন, ‘যেকোন বিষয়ে আপনারা খোলামেলা লিখবেন, তবে অবশ্যই সত্যটা লিখবেন। দল-মত সবাইকে নিয়ে আমি চেষ্টা করবো সমৃদ্ধির কলারোয়া গড়তে, সকল সমস্যারবিস্তারিত পড়ুন
তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিকট থেকে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে অবহিত হয়ে উপজেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণে পরিকল্পনা বিষয়ক কর্মশালা

সাতক্ষীরায় টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের ধরনসমুহ এবং প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ে সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, নেটওয়ার্ক প্রতিনিধি, এনজিও, সাংবাদিক ও কমিউনিটির অন্যান্য স্টেকহোল্ডার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সংসারের দায় কাঁধে শেষ হলো এক হতভাগ্য বাবার পথচলা

ভোরের আলো তখন পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ঘুমজড়ানো চোখে ছোট ছেলে প্রদীপ্ত হয়তো তখনও বুঝতে পারেনি সেদিনই শেষবারের মতো বাবাকে কাজে যেতে দেখছে। কাঁধে দা, মনে সংসারের চিন্তা এই ছিল বিপ¬ব ঘোষের প্রতিদিনের সকাল। কিন্তু সেই সকালই কাল হয়ে এলো। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন কাঠকাটা শ্রমিক বিপ্লব ঘোষ (৩৬)। তিনি দুলাল ঘোষের ছেলে। একটি সজ্জন, পরিশ্রমী পরিবারের সন্তানের অকালপ্রয়াণে এখনবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে মেধা তালিকায় প্রথম স্থানে নাবিল ফারুক

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় উপজেলায় প্রথম স্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে নাবিল ফারুক। নাবিল ফারুক কলারোয়া কাজীরহাট কলেজের শিক্ষক ফারুক হোসেন ও মাতা কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের শিক্ষিকা মাতা নাছরিন পারভীনের ছেলে। তার এই গৌরব উজ্জ্বল সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়েছে।সে জানিয়েছে আমি ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একজন বিজ্ঞ আলেম হতে চায়। সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সে দেশবাসী সকলের কাছে দোয়া প্রার্থী। নাবিলবিস্তারিত পড়ুন
পহেলা বৈশাখের মধ্যে ‘কৃষক কার্ড’, প্রথম পর্যায়ে ৯ ইউনিয়নে

কৃষকদের জন্য বহুল আলোচিত ‘কৃষক কার্ড’ কার্যক্রম আগামী পহেলা বৈশাখের মধ্যে চালু করার আশাবাদ ব্যক্ত করেছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন-উর রশীদ। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই পাইলট প্রকল্প শুরু করা সম্ভব হবে এবং পরবর্তীতে তা সারাদেশে সম্প্রসারণ করা হবে। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক কার্ড চালু নিয়ে গঠিত কমিটির সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সভায় কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

