বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ইরানের মাশহাদে হবে খামেনির দাফন, শোকসভায় অংশ নেবে লক্ষাধিক মানুষ

ইরানের নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশের অন্যতম পবিত্র শহর মাশহাদে দাফনের প্রস্তুতি নিচ্ছে। খামেনির মৃত্যু ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও নিরাপত্তা প্রেক্ষাপটে তীব্র প্রভাব ফেলেছে। সেমি-অফিশিয়াল ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, খামেনিকে দাফন করা হবে মাশহাদে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতা সমাহিত আছেন। শহরটি ইরানের দ্বিতীয় বৃহত্তম এবং শিয়া ইসলামের প্রধান ধর্মীয় কেন্দ্র, যেখানে অবস্থিত ইমাম রেজার মাজার। এটি প্রতি বছর লক্ষাধিক তীর্থযাত্রীকে আকর্ষণ করে। প্রতিবেদনেবিস্তারিত পড়ুন

নতুন শিক্ষা সচিব হলেন আবদুল খালেক

নতুন শিক্ষা সচিব নিয়োগ দিয়েছে সরকার। আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আবদুল খালেকে (পরিচিতি নম্বর: ৩৫৮৮) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ বছর মেয়াদে মাধ্যমিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে স্বেচ্ছাসেবী কমপ্লেক্স হযরত আব্বাস (রাঃ) ভিত্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরার ধুলিহরে স্বেচ্ছাসেবী কমপ্লেক্স হযরত আব্বাস (রাঃ) ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আসর এর নামাজের আগে ধুলিহর কাছারী পাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন হযরত আব্বাস রাঃ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর ও দেবহাটা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, উপজেলা শুরা সদস্য সাংবাদিক মাওলানা আনিছুর রহমান, থানাবিস্তারিত পড়ুন

মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার (৩ মার্চ) এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষাবিস্তারিত পড়ুন

প্রবাহ সম্পাদকের সুস্থতা কামনায় কলারোয়া প্রেস ক্লাবের বিবৃতি

দৈনিক প্রবাহ সম্পাদক আশরাফ-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বিবৃতিদাতারা হলেন: কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আব্দুর রহমান, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, আসাদুজ্জামান আসাদ, সহকারী অধ্যাপক সাইফুলবিস্তারিত পড়ুন

প্রশাসনের বিরুদ্ধে

কলারোয়ায় জব্দকৃত ১২০মণ নিষিদ্ধ মাগুর মাছ বিনষ্টের বদলে ‘বিক্রি’ করে দেয়ার অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় জব্দকৃত ১২০মণ নিষিদ্ধ মাগুর মাছ বিনষ্টের বদলে ‘বিক্রি’ করে দেয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। ভ্রাম্যমান আদালতে ‘দফারফায়’ ট্রাকভর্তি নিষিদ্ধ মাছসহ প্রভাবশালী ব্যবসায়ীকে আটকের পর নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। আর জব্দকৃত মাছগুলো বিনষ্টের সরকারি নির্দেশনা থাকলেও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেগুলো বিনষ্টের বদলে বাজারে বিক্রির সুযোগ করে দেয়া হয়েছে। মঙ্গলবার চাঞ্চল্যকর এ তথ্য জানা গেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমানবিস্তারিত পড়ুন

মেট্রোসহ রেলভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকরা মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ছাড় পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার (০৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। রেলভাড়া বিষয়ে মন্ত্রী বলেন, যাদের বয়স ৬৫ বছরের বেশি, যারা প্রতিবন্ধী এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা নিজ নিজ আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন।বিস্তারিত পড়ুন

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ–এ গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। এর আগে দুপুর ২টা ৩৬ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা যায় চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহ্‌সান ফরিদ–কে। প্রায় ১০ মিনিটের মধ্যে তারা পদত্যাগপত্র জমা দিয়ে সেখান থেকে বের হয়ে যান। পদত্যাগেরবিস্তারিত পড়ুন

বিয়ের আগের দিনই নিভে গেল ঘরেরআলো: দুধ আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়ের

সন্তানদেরমুখে দুধ তুলে দিতে প্রতিদিনের মতোই সকালে গোয়ালঘরে ঢুকেছিলেন তিনি। ঘরভর্তি ছিলবিয়ের প্রস্তুতির ব্যস্ততা, মেয়ের গায়ে হলুদের রঙিন স্বপ্ন। কিন্তু সেই ঘরেই হঠাৎ লিকেজবিদ্যুতের স্পর্শে থেমে গেল এক মায়ের জীবন। বিয়ের আগের দিন আর কন্যাকে পাত্রস্থ করাহলো না। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নেরঘুঘুমারি গ্রামে। স্থানীয়সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জী জানান, ঘুঘুমারি গ্রামের সর্বজনপ্রিয় কৃষক দেবাশীষ সানার স্ত্রীদীপিকা সানা (৩৫) ছিলেন সৎ, পরিশ্রমী ও মমতাময়ী একজন গৃহিণী। মঙ্গলবার সকালে গরুরবিস্তারিত পড়ুন

দোল পূর্ণিমায় ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক

ভারতের দোলযাত্রা ও দোল পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা-ঘোজাডাঙ্গা দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে বলে জানিয়েছে সংশি¬ষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারতের সরকারি ছুটির কারণে এদিন কোনো পণ্যবাহী ট্রাক দুই দেশের মধ্যে চলাচল করছে না। ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)বিস্তারিত পড়ুন