বুধবার, জুন ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মার্চ, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর বর্বোরচিত হামলায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে ক্লাবের সভাপতি এবং দৈনিক সমকাল ও দৈনিক পত্রদূতের উপজেলা প্রতিনিধি সামিউল ইমাম আযম মনির-এর ওপর রাজনৈতিক নামধারী দুর্বৃত্তদের বর্বোরচিত ও নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র। সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরেবিস্তারিত পড়ুন

ইরানকে সমর্থন জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থন জানিয়েছে বেইজিং। সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তার ইরানি সমকক্ষকে এ তথ্য জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরুর পর দেশটির কয়েকশ মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ওয়াংবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ নিযুক্ত করা হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972) এর Article 3(1) এর বিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হইপ ও হুইপ নিযুক্ত করেছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার হেলাতলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ-এর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আফ্রিকান মাগুর মাছসহ ব্যবসায়ী আটক ॥ ভ্রাম্যমান আদালতে জরিমানা, মাছ নিধন

সাতক্ষীরার কলারোয়ায় নিষিদ্ধ ঘোষিত ট্রাক ভর্তি আফ্রিকান মাগুর মাছসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে কলারোয়া পৌর সদরের তুলশীডাঙ্গা ইউরিকা পেট্রোল পাম্প সংলগ্ন ডাইবেটিক হাসাপাতালের সামনে যশোর-সাতক্ষীরা সড়কে ট্রাকভর্তি মাছসহ ব্যবসীয়কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও মাছ নিধনের নির্দেশ দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নিষিদ্ধ ঘোষিত ট্রাকবিস্তারিত পড়ুন

শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের উপর ন্যক্কারজনক হামলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ন্যক্কারজনক ঘটনায় সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীসহ উপজেলা প্রেসক্লাবে অবস্থানরত জুবায়ের মাহমুদ, মিজানুর রহমানসহ অন্যান্যরা জানায় , সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুরবিস্তারিত পড়ুন

কলারোয়া ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তিতে নিহতের স্মরণ

কলারোয়া কলেজ ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে নিহতের স্মরণে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া এমআর সুপার মার্কেটে দোসরা মার্চ স্মৃতি সংসদ আয়োজিত এ স্মরণ সভায় উদযাপন কমিটির আহবায়ক আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দোসরা মার্চ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তাওফিকুর রহমান সঞ্জু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রতিষ্ঠাতা সদস্য বদরুজ্জামান বিলাস, মোহাম্মদ কবিরুল ইসলাম, জাকির হোসেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র নেতা কাইফুর রহমান সৈকত, মোস্তফা তাহসিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন

সাতক্ষীরার তালায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার রাইচমিল মোড় এলাকায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে কার্যালয়ে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে সাংবাদিকপুত্র, উপজেলার দ্বিতীয়

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে আব্দুল্লাহ আল মুত্তাকী। সে কলারোয়া আলীয়া কামিল মাদরাসার ইবতেদায়ী শাখা থেকে অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। কেবল বৃত্তিই নয়, মেধা তালিকায় কলারোয়া উপজেলায় দ্বিতীয় স্থান অধিকার করে সে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মেধাবী আব্দুল্লাহ আল মুত্তাকী একটি দ্বীনি ও শিক্ষানুরাগী পরিবারের সন্তান। তার বাবা মাওলানা মোঃ আসাদুজ্জামান ফারুকী শার্শা উপজেলার সামটা ছিদ্দিকীয়া ফাজিল মাদরাসার প্রভাষকবিস্তারিত পড়ুন

খামেনি হত্যার ঘটনায় বাংলাদেশের সমবেদনা, বিবৃতি ঘিরে সমালোচনা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় ভ্রাতৃপ্রতিম দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সমবেদনা জানায়। এ ঘটনায় সরকারের বিবৃতি ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলায় নিহত হওয়ার খবরে বাংলাদেশ সরকার মর্মাহত। এ ধরনের ঘটনা আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ইরানেরবিস্তারিত পড়ুন