মার্চ, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন সুজন মাহমুদ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. সুজাউদ্দৌল্লাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ বহালবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন নাজমুল হক

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম নাজমুল হক। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, কে এম নাজমুল হককে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে গ্রেড-৯ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জাহিদুল ইসলাম রনি

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। তিনি জাহিদুল ইসলাম রনি নামে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য তিনি। সোমবার (২ মার্চ) মো. জাহিদুল ইসলামের এই চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মো. জাহিদুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকালবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিক মহলে তিনি হাসান শিপলু নামে পরিচিত। প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোস্তফা জুলফিকার হাসান-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগেবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২ মার্চ) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের এক দিন পর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু হামলায় হত্যা করা হয়েছে জেনে বাংলাদেশ সরকার মর্মাহত, যা আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন
এক ভুলেই বিশাল খেসারত দিতে হলো ইরানকে

ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বহু শহরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বহু শীর্ষ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যে হামলায় খামেনি নিহত হয়েছেন- সেটি গভীর রাতে চালানো হয়নি, বরং সকাল বেলাতেই চালানো হয়েছে। এ ধরনের হামলা সাধারণত গভীর রাতে চালানো হলেও এ হামলাটি সকালে হওয়ার কারণ- মাত্র কয়েক ঘণ্টা আগেই পাওয়াবিস্তারিত পড়ুন
ইসরায়েল–যুক্তরাষ্ট্র নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে: ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় ইরানের নাতাঞ্জে অবস্থিত পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। সোমবার (২ মার্চ) তিনি এ দাবি করেছেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে এক বৈঠকে রেজা নাজাফি বলেন, ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে তারা। কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে জানতে চাইলে, তিনি জবাব দেন, ‘নাতাঞ্জ।’
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) সচিবালয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। তিনি বলেন, সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না।বিস্তারিত পড়ুন
দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে: ভারতীয় হাইকমিশনার

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে ভারত। ভিসা কার্যক্রমও দ্রুত স্বাভাবিক হবে। বাণিজ্যমন্ত্রী জানান, ভারতীয় হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছেন। বর্ডার হাট, বেশবিস্তারিত পড়ুন
দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ

স্ত্রী ইকরার আত্মহত্যা মামলার প্রধান আসামি অভিনেতা জাহের আলভী দেশে ফিরলেও তার অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। রোববার (১ মার্চ) বিকেলে নেপাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলভী। বিমানবন্দরে কিছু সময় অবস্থানের পর একজন মধ্যস্থকারীর মাধ্যমে তিনি সেখান থেকে বেরিয়ে যান বলে জানা গেছে। দেশে ফেরার পর থেকেই তার ফোন, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ পাওয়া যাচ্ছে, ফলে তার অবস্থান নিয়ে ধোঁয়াশাবিস্তারিত পড়ুন

