এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ড. ইউনূসের বাণিজ্যচুক্তি কি বাংলাদেশকে চাপে ফেলছে?

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি নিয়ে দেশে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের একাংশের মতে, এই চুক্তি বাংলাদেশের জন্য একতরফা ও বৈষম্যমূলক, যা দীর্ঘমেয়াদে অর্থনীতি ও নীতিনির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী, চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন পণ্যের জন্য বড় বাজারে পরিণত করা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো সংবেদনশীল খাতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজধানীতেবিস্তারিত পড়ুন
৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ বড় নিয়োগ পরিকল্পনা সরকারের

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন। সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শিক্ষা খাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করা হচ্ছে এবং উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষকবিস্তারিত পড়ুন
ত্রিশালে ইসলামী ব্যাংক শাখার নতুন ঠিকানা উদ্বোধন

“অগ্রযাত্রায় নতুন গন্তব্যে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত ও আধুনিক গ্রাহকসেবা প্রদানের অঙ্গীকারে নতুন উদ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ ত্রিশাল শাখার নতুন ঠিকানা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় ত্রিশালের আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেটের তৃতীয় তলায় শাখাটির নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলামবিস্তারিত পড়ুন
জিয়াউর রহমানের গণভোট জায়েজ হলে এখন অবৈধ কেন : ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার এখন গণভোটকে অবৈধ বললেও এই প্রস্তাব একসময় তারাই দিয়েছিল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের গণভোট যদি বৈধ হয়, তাহলে সর্বশেষ গণভোট কেন অবৈধ হবে-এই প্রশ্ন তোলেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের জেলা ও মহানগরীর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল-ফালাহ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান সরকারি দলেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাধারণ মানুষের মধ্যে সাংবিধানিক ও আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রসারের লক্ষ্যে সাতক্ষীরায় এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। “সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা” শীর্ষক এই আয়োজনটি বাস্তবায়ন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-এর অধীন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয় সচেতনতা সৃষ্টি” প্রকল্পের আওতায়। কর্মশালায়বিস্তারিত পড়ুন
হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করল ইরান

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুরে এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ চালিয়ে যাওয়ায় হরমুজ প্রণালির পরিস্থিতি আগের অবস্থায় ফিরে গেছে। এতে বলা হয়, গুরুত্বপূর্ণ এই জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ওবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর এলাকায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এ কাজের উদ্বোধন করেন। সাতক্ষীরা উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত সড়কটি জলিল গাজীর বাড়ি থেকে বন্দকাটি আমিন মোড়লের বাড়ি পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, সড়কটি নির্মিতবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে চলাচলের রাস্তা দখলে অবরুদ্ধ কয়েকশ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের খাজাবাড়িয়া গ্রামে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনসাধারণের রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকশ মানুষ। প্রভাবশালী একটি পক্ষের এমন পদক্ষেপে এলাকাজুড়ে তৈরি হয়েছে মানবিক সংকট, অবরুদ্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শনিবার (১৮ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, বি.আর.এস ২৫ খতিয়ানের ১৯৯ নম্বর দাগভুক্ত রাস্তা, যা বহু বছর ধরে স্থানীয়দের চলাচলের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল, সেটি এখন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পথটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

সাতক্ষীরায় র্যাবের অভিযানে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার হাড়দ্দহা এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৬। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিকেল ৩টা ৪৫ মিনিটে র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাড়দ্দাহ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ৪০৯ বোতল ফেন্সিডিলসহ আঃ সামাদ (৪১) ও মোঃ আনিসুর রহমান (৪০) নামেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন ঢামেক হাসপাতাল পরিচালক তালার সন্তান ব্রিগেডিয়ার আসাদুজ্জামান

চিকিৎসাবিদ্যায় গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পেয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের কৃতি সন্তান। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবু তালেব মোড়লের কনিষ্ঠ পুত্র। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ওবিস্তারিত পড়ুন

