এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন মনিরামপুরের শিক্ষক

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় করুণা কান্তি মন্ডল (৯০) নামের অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে যশোর-খুলনা রেলপথের অভয়নগর উপজেলার সরদার মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত করুণা কান্তি মণ্ডল যশোরের মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামের উত্তরপাড়ার মৃত অমূল্য রতন মণ্ডলের ছেলে। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১০ টার দিকে সরদার মিল এলাকায় একজন বৃদ্ধ রেললাইনেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় দিনব্যাপী চক্ষু শিবির

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌর সদরের ঝিকরা প্রাইমারি স্কুলে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড চক্ষু শিবির ও স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ইনস্টিটিউটের সার্বিক পরিচালনায় সকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মানবতার সেবায় দুস্ত ও অসহায় জনসাধারণের জন্য এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সকাল থেকে বিকাল পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। চক্ষু শিবির কার্যক্রমের উদ্বোধন করেন ঝিকরা সরকারি প্রাইমারি স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিক রেশমা খাতুন।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন

“উদ্ভাবনির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় দুই দিন ব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উদযাপন, বিজ্ঞানমেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ চত্বরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল

বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। ভারতের আসামে অবস্থিত নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড কেন্দ্র থেকে পাঠানো এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে পৌঁছেছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমের দায়িত্বে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। রবিউল আলম বলেন, শুক্রবার দিনগত রাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন,বিস্তারিত পড়ুন
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা শুরু

পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক সংলাপ বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময়ের শত্রুতা ও আস্থাহীনতার পর এই আলোচনায় দুই পক্ষ সংকট নিরসনের সম্ভাব্য পথ খুঁজছে। বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন উভয় দেশেরবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন ১৪ এপ্রিল

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ বিতরণে প্রি-পাইলট কর্মসূচির উদ্বোধন করবেন। ওই দিন সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। শনিবার (১১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, এই কর্মসূচির অংশ হিসেবে দেশের ১০টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু হবে। উপজেলাগুলো হলো: টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর,বিস্তারিত পড়ুন
ওয়াদা ভঙ্গের পরিণতি সরকারকে ভোগ করতে হবে : নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, “মানুষের অধিকার আদায়ের অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার প্রতিশ্রুতি থাকলেও সেই ওয়াদা (বিএনপি সরকার) সরকার ভঙ্গ করেছে। এই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদের অচিরেই ভোগ করতে হবে।” শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “শুধু জাতীয় সংসদ নয়, আমাদেরকে এবার রাজপথের প্রস্তুতি নিতে হবে। রাজপথেরবিস্তারিত পড়ুন
তেহরানের অধিকার মেনেই যুক্তরাষ্ট্রকে চুক্তি করতে হবে: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের অধিকারগুলো মেনেই যুক্তরাষ্ট্রকে চুক্তি সম্পাদন করতে হবে। পাকিস্তানে মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ইসলামাবাদে পৌঁছানোর পর তিনি এই মন্তব্য করেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরানি প্রতিনিধি দলের এই নেতা সাংবাদিকদের জানান,‘ইরান সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে এসেছে, তবে যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই’। তিনি আরও উল্লেখ করেন, অতীতের আলোচনায় দুই পক্ষের মধ্যে করা প্রতিশ্রুতি পূরণে ওয়াশিংটনেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার দুটি মাদরাসার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ার দুটি মাদরাসার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার সরসকাটি দাখিল মাদরাসা ও পৌরসভাধীন মুরারীকাটি দাখিল মাদরসার ওই ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ। মুরারীকাটি মাদরাসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা সাইদুর রহমান। সাইদুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা নতুন বাজারের ওয়াহেদের মোড় এলাকার একটি বাড়ি থেকে ওই লাশ উদ্ধার হয়। নিহত শারমীন সুলতানা (৩০) ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী। আব্দুল হান্নান মালয়েশিয়া প্রবাসী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কলারোয়া থানার ওসি এইচএম শাহীন জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রান্না ঘরে মহিলার দগ্ধ লাশ দেখতে পায়। বৈদ্যুতিক সর্টসার্কিটবিস্তারিত পড়ুন

