এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। আমরা দিন দিন খেলা থেকে দূরে সরে যাচ্ছি এবং কোচিং এর সাথে সম্পৃক্ত হচ্ছি। খেলাধুলার মাধ্যমে মস্তিষ্ক ওবিস্তারিত পড়ুন
নগদ অর্থ, বিমাসহ যেসব সুবিধা মিলবে কৃষক কার্ডে

কৃষি খাতে আমূল পরিবর্তন আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পহেলা বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। প্রাক-পাইলটিং পর্যায়ে দেশের আটটি বিভাগের দশটি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে এই সেবা চালু হচ্ছে, যেখানে ২২ হাজার ৬৫ কৃষক, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি এবং লবণচাষিদের এই বিশেষ কার্ডের আওতায় আনা হয়েছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীবিস্তারিত পড়ুন
বলছি স্পষ্ট করেই, লটারি মেধা নির্ধারণ করে না : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘স্কুলে লটারিতে ভর্তিতে কত জন লটারিতে হয় আর কতজন পার্শিয়ালিটিতে (পক্ষপাতিত্ব) আমি কিন্তু জানি। আমার কাছে খবর আছে সব। আমি বলছি স্পষ্ট করেই, লটারি মেধা নির্ধারণ করে না। ’ লটারি পদ্ধতি তুলে দেওয়ায় তাকে নিয়ে সমালোচনা হয়েছে অনেক, হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন
এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই, যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে, আর দেশের জনগণ রাখবে আস্থায়। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে সশস্ত্র বাহিনীকে সব সময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে। রোববার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে অগ্নিশিখা জ্বালিয়েছিলেন, তা যেনবিস্তারিত পড়ুন
নিখোঁজ রাতে, সকালে পদ্মা নদীতে মিলল রিকশাচালকের মরদেহ

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় মরদেহটি। নিহত লিটন খান বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের আক্কাস খানের ছেলে। নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় তার স্বামী বের হন রিকশা নিয়ে। এরপর রাত ১০টার দিকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবংবিস্তারিত পড়ুন
গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গ্রেপ্তারের ৫ দিনের মাথায় জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত ৫০ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ এপ্রিল ভোরে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর ওইদিনবিস্তারিত পড়ুন
ডিএনসিসির ৫৯৯ কেন্দ্রে হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে

শিশুদের হাম-রুবেলা প্রকোপ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ১০টি অঞ্চলে ৫৯৯ কেন্দ্রে শুরু হয়েছে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। আগামী ১১ মে পর্যন্ত পরিচালিত মাসব্যাপী এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে রাজধানীর কড়াইল এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রত্যেক শিশুকে অবশ্যই এই টিকাবিস্তারিত পড়ুন
সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) উপজেলার সখিপুর ইউনিয়নের চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক দলে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এক গোলে সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সমস্যা নিরসনে ২১ দফা উন্নয়ন দাবিসহ বিভিন্ন উপজেলার সমস্যা নিয়ে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টায় সাতক্ষীরায় পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত সভায় জেলার দীর্ঘদিনের প্রত্যাশিত রেললাইন স্থাপন, বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, যানজট নিরসন এবং জ্বালানি সংকট মোকাবিলায় ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া নদী ভাঙন রোধ, জলাবদ্ধতা দূরীকরণ এবং সাতক্ষীরা পৌরসভাসহ উপকূলীয়বিস্তারিত পড়ুন
কলারোয়ার সরশকাঠি মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ

সাতক্ষীরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ সরশকাঠি দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় কলারোয়া ১নং জয়নগর ইউনিয়নের সরশকাঠি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন

