এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির

জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের আয়োজিত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় সংসদে আবারও ‘ফ্যাসিবাদী ধারা’ ফিরে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়েবিস্তারিত পড়ুন
পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের সদস্যরা গণমাধ্যমে একটি খোলাচিঠি পাঠিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিলটি অবিলম্বে কার্যকর হবে বলে বিলে উল্লেখ করা হয়। এ ক্ষেত্রে রাষ্ট্রপতিরবিস্তারিত পড়ুন
ক্রীড়া প্রতিমন্ত্রীর ‘দুই’ হস্তক্ষেপ নিয়ে এবার মুখ খুললেন আমিনুল

২০২৬ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে বিসিবির। মূলত চলতি বছরের জানুয়ারিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই বাদ দিলে দুই দেশেরে সম্পর্কের চরম অবনতি ঘটে। এরপর সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্কের অবনতিতে ভূমিকা ছিল তখনকার রাজনৈতিক পরিস্থিতির। বাংলাদেশে জাতীয় নির্বাচনের পর যা উন্নত হওয়ার পথে ছিল। সেই পথেই বিসিবির পক্ষ থেকে বিসিসিআইকে চিঠি পাঠানো হয়। এই বছরের সেপ্টেম্বরেবিস্তারিত পড়ুন
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্টিত। রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় আমতলা গণমুখি মাঠ থেকে মিছিলটি বের হয়ে নারকেলতলা মোড়, আসিফ চত্বর, কোট মোড়, নিউমার্কে মোড়, পাঁকা পুলের মোড় হয়ে নাজমুল সরণি হয়ে পূনরায় আমতলা গণমুখি মাঠে গিয়ে শেষ হয় মিছিলটি। মিছিল পূর্ববর্তি সমাবেশ থেকে অবিলম্বে জনগণের রায়কে মেনে নিয়ে দ্রুত তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে চেয়ারম্যানের বাড়ি থেকে ডিজেল জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদের অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে প্রায় ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনাস্থল থেকে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং ৬ ব্যারেল ডিজেল জব্দ করেন। তবেবিস্তারিত পড়ুন
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদাসলে মওকুফ: কলারোয়ায় কৃষি ব্যাংকের উঠান বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার উদ্যোগে ২০২৬ সালের নির্বাচনী ইস্তেহার অনুযায়ী অনুর্ধ্ব ১০ (দশ) হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদাসলে মওকুফের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন কার্যক্রম অবহিতকরণের লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় কয়লা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এসএমএ কাইয়ুম (বিকেবি, মুখ্য আঞ্চলিক কার্যালয়, সাতক্ষীরা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক কলারোয়া শাখার ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দীন। এবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় বিষধর সাপের কামড়ে বিথি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিথি খাতুন ওই গ্রামের আব্দুল্লাহের কন্যা ও পার্শ্ববর্তী চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। স্থানীয় সাংবাদিক আতাউর রহমানসহ স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে গোয়ালঘরে কাঠ গোছাতে গেলে বিথি খাতুনকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা দেয়ার চেষ্টা করে। কিন্তু অবস্থার অবনতি হলেবিস্তারিত পড়ুন
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ডাল মাড়াইয়ের যাতা

একসময় গ্রামবাংলার কৃষিজীবনের অপরিহার্য অংশ ছিল ডাল মাড়াই করার ঐতিহ্যবাহী পদ্ধতি। ফসল কাটার পর গ্রামের উঠোন বা খোলা মাঠে পরিবার ও প্রতিবেশীরা একসঙ্গে জড়ো হয়ে ডাল মাড়াই করতেন। এটি শুধু কৃষিকাজই নয়, ছিল এক ধরনের সামাজিক মিলনমেলা। তবে আধুনিকতার ছোঁয়ায় সেই চিরচেনা দৃশ্য এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। আগে গরু দিয়ে দলাই, লাঠি দিয়ে পিটিয়ে বা পায়ে মাড়িয়ে ডাল থেকে শস্য আলাদা করা হতো। এ সময় গান, হাসি-আড্ডায় মুখর থাকত পুরোবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগিতার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিকবিস্তারিত পড়ুন
নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার হিসেবে তৈরি করতে হবে। আর এ ক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার (১১ এপ্রিল) রাত ৯ টায় রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে বিপিএমসিএ অনুষ্ঠান হয়। করোনা মহামারিকালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিভিন্ন জেলায়বিস্তারিত পড়ুন

