এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দেবহাটার দশ ফুটের খাল খননের উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দশফুটের খাল পুন:খনন উদ্বোধন করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক| সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপাখালি এলাকায় এ খালের পুন:খনন উদ্বোধন করা হয়| দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউর রহমান, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্রাম আদালতের জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা

সাতক্ষীরায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার বিষয়ক (আউটরীচ) কার্যক্রম বাস্তবায়নে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানে সভাপতি বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায়বিস্তারিত পড়ুন
তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের Seeds of Resilience প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাহাত খান। উত্তরণের প্রকল্পের সমন্বয়কারী রাউফুর আদনানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণবিস্তারিত পড়ুন
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, আতঙ্কের কিছু নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় অন্তত জুন পর্যন্ত জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না। সোমবার (১৩ এপ্রিল) বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “তেল নিয়ে আতঙ্কের কিছু নেই।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ফের মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

সাতক্ষীরা সদরের ধুলিহর সানাপাড়া গ্রামে মাটি বহনকারী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক সানাপাড়া গ্রামের মোঃ আরাফাত গাজীর ছেলে। সানাপাড়া গ্রামের আতাউর গাজী জানান, বেলা এগারটার দিকে বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল ওমর ফারুক। এসময় মাটি বহনকারী দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়েবিস্তারিত পড়ুন
ভারতীয় ভিসা নিয়ে মিলল সুখবর

ভারতের ভিসা নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা খুলে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টার ভারত সফর দেশটির সঙ্গে নতুন সম্পর্কের শুরু বলেও জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি যান। সেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতেবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবার নারী সেনাপ্রধান নিয়োগ

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। দেশটির সরকার জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল আগামী জুলাই থেকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর নেতৃত্ব দেবেন। তিনি বর্তমানে জয়েন্ট ক্যাপাবিলিটিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। এই সিদ্ধান্তকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সরকার বলেছে, এই নিয়োগ নারীদের অংশগ্রহণ বাড়ানোর একটি অংশ। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণবিস্তারিত পড়ুন
ইরানি বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে ইরানের বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে বিবিসি। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়ে ভিন্ন অবস্থান স্পষ্ট করেছে লন্ডন। খবরে বলা হয়েছে, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ বা সেনা ইরানি বন্দর অবরোধ কার্যক্রমে ব্যবহার করা হবে না। তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিট ও ড্রোনবিরোধী কার্যক্রম আগের মতোই চলবে। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার নীতিকেবিস্তারিত পড়ুন
হজ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

পবিত্র হজ মৌসুমকে কেন্দ্র করে সৌদি আরবে নতুন কিছু কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের হজ পালনের জন্য একমাত্র বৈধ মাধ্যম হলো ‘হজ ভিসা’। অন্য কোনো ধরনের ভিসা নিয়ে হজ পালন করা সম্পূর্ণ অবৈধ বলে গণ্য হবে। রোববার (১২ এপ্রিল) এ নির্দেশনা জারি করে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আসন্ন হজেরবিস্তারিত পড়ুন

