এপ্রিল, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জাগো বাংলা জাগো: ‘সাতক্ষীরায় উদীচীর বর্ণাঢ্য বর্ষবরণ ও প্রাণের মেলা’

নিজস্ব প্রতিনিধি : “জাগো বাংলা জাগো, বৈশাখী ঝড় তপ্ত বায়ুতে বাংলা জাগিয়ে রাখো”—এই দৃপ্ত শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নতুন সূর্যকে বরণ করে নিলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ। হাজার বছরের বাঙালি ঐতিহ্যের আবাহনে, ড্রামের তালের সাথে নৃত্যের ছন্দে আর সুরের মূর্ছনায় শহরজুড়ে আজ ছিল উৎসবের আমেজ। শোভাযাত্রায় ঐতিহ্যের পদাবলী ভোরের আলো ফুটতেই সকাল সাতটায় শহরের প্রাণকেন্দ্র কাছারীপাড়া মোড় থেকে বের হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। গ্রাম-বাংলার শাশ্বত রূপকে তুলে ধরেবিস্তারিত পড়ুন
ডিবি ইউনাইটেড হাই স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

মেহেদী হাসান শিমুল: নববর্ষের আনন্দঘন আবহে ডিবি ইউনাইটেড হাই স্কুলে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্কুলের হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ পালিত

দেবহাটা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যে দিয়ে দেবহাটায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে দেবহাটা উপজেলা প্রশাসন। এ উপলক্ষে উপজেলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বনবিবির বটতলায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্ঠান, লাঠি খেলাসহ বিভিন্ন আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলাবিস্তারিত পড়ুন
দেবহাটার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও’র দাবিতে স্মারকলিপি প্রদান

দেবহাটা প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও করার দাবিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন দেবহাটা উপজেলার শিক্ষকরা। গত সোমবার রাতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া এলাহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান মাওলানা আনোয়ারুল ইসলাম, কোমরপুর আমিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান আবু বক্কর সিদ্দিকী, চিনাডাঙ্গা আঃ হাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান সুলাইমান হোসেন, নাজিরেরঘের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান সামিউল্লাহ,বিস্তারিত পড়ুন
ডিবি ইউনাইটেড হাই স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

নববর্ষের আনন্দঘন আবহে ডিবি ইউনাইটেড হাই স্কুলে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে স্কুলের হলরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপিরবিস্তারিত পড়ুন
উৎসবে আমতলায় নতুন বছরকে বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা

ভোরের সূর্যের আবির মাখা আলোয় যখন প্রকৃতি সেজেছিল নতুনের সাজে, তখনই সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আমতলায় বেজে ওঠে শাশ্বত সেই সুর— ‘এসো হে বৈশাখ, এসো এসো। জরাজীর্ণকে ধুয়ে মুছে নতুনকে স্বাগত জানাতে মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল প্রাণের মেলবন্ধন। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে দিনভর বর্ণিল উৎসবে মেতেছিল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর একে একে পরিবেশিত হয় বৈশাখের বন্দনা। বিদ্রোহীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ পহেলা বৈশাখ উদযাপনে উৎসবমুখর হয়ে উঠেছে সাতক্ষীরা। আনন্দ, বর্ণিলতা ও ঐতিহ্যের আবহে সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের নানা আয়োজন। সকালে ঠিক ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজাবিস্তারিত পড়ুন
ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন সত্যিই অসাধারণ ছিল : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন শেষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান তিনি নববর্ষের শুভেচ্ছা। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন সত্যিই অসাধারণ ছিল। প্রাণবন্ত গান, নাচ আর রঙিন সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ। তিনি বলেন, এই উৎসব মুখর ও আনন্দ ঘন মুহুর্তগুলো নয় ভোলার। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।
ধুলিহরে ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে শিশু ওমর ফারুকের মৃত্যু

রুহুল কুদ্দুস : ধুলিহরে ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে শিশুর মৃত্যু হয়েছে হয়েছে। সোমবার(১৩ এপ্রিল) সকালে ধুলিহর- সুপারীঘাটা সড়কের আজাদ গাজীর বাড়ি সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘঠনা ঘঠে।নিহত শিশু ধুলিহর পূর্ব পাড়া গ্রামের দিনমজুর সারাফাত গাজী পুত্র ওমর ফারুক (৩) স্থানীয়রা জানান,রাস্তার ওপর প্রান্তে শরবত বিক্রয় হচ্ছিল ওমর ফারুক ফারুক ফারুক শরবত আনতে যায় শরবত ওয়ালা বলে তুমি বাড়ি থেকে গ্লাস নিয়ে আসতে গ্লাস আনতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাটিবাহীবিস্তারিত পড়ুন
রাজগঞ্জে ফুটবলার জাহান আলীর আজ জীবিকার সন্ধানে ঝালমুড়ি বিক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : এক সময়ের মাঠ কাঁপানো ফুটবলার, রাজগঞ্জের গর্ব জাহান আলী আজ জীবনযুদ্ধে সংগ্রামী এক সৈনিক। যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের এই জনপ্রিয় ফুটবলার বর্তমানে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বাঁচার চেষ্টা করছেন। স্ত্রী, সন্তান নিয়ে অত্যন্ত সীমিত আয়ে চলছে তার সংসার। বর্তমানে রাজগঞ্জ বাসস্ট্যান্ডে একটি ভ্যানে ঝালমুড়ি বিক্রি করেই জীবিকা অর্জন করেন তিনি। প্রতিদিন তার আয় মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। এই সামান্য আয়ের মধ্যেই চলছে এক সময়েরবিস্তারিত পড়ুন

