দেবহাটার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও’র দাবিতে স্মারকলিপি প্রদান


দেবহাটা প্রতিনিধি: স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও করার দাবিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের নিকট স্মারকলিপি প্রদান করেছেন দেবহাটা উপজেলার শিক্ষকরা। গত সোমবার রাতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলিয়া এলাহি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান মাওলানা আনোয়ারুল ইসলাম, কোমরপুর আমিনিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান আবু বক্কর সিদ্দিকী, চিনাডাঙ্গা আঃ হাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান সুলাইমান হোসেন, নাজিরেরঘের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান সামিউল্লাহ, উত্তর পারুলিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান নুরুল ইসলাম, সহকারী শিক্ষকদের মধ্যে শরিফুল ইসলাম, মীর খায়রুল আলমসহ অন্যান্যরা।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারি ২০২৫ইং তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা করা হবে এই মর্মে সিদ্ধান্ত হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে সরকারি ভাবে পাঠ্যপুস্তক বিতরণ ও উপবৃত্তি চালু রয়েছে। প্রাথমিক বিদ্যালয়সমূহ অন্তর্ভুক্ত হলেও দীর্ঘদিন যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহ অবহেলিত অবস্থায় রয়েছে। ফলে হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন এবং শিক্ষার্থীরা ও আধুনিক ও ধর্মীয় শিক্ষা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসব শিক্ষকদের নেই বেতন-ভাতা, নেই চাকরির নিরাপত্তা, নেই অন্যান্য আর্থিক সুবিধা। ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা প্রদান করা হলেও আজও তার বাস্তবায়নে কার্যকর হয়নি।
ঘোষণার দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে যাচাই বাছায়কৃত ১০৯০ টি মাদ্রাসাকে গেজেট আকারে প্রকাশ করতে হবে। অনুদানবিহিন প্রতিষ্ঠানগুলো দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাদেরকেও এমপিও সহ সকল সুযোগ সুবিধার আওতায় আনার দাবি জানানো হয় বর্তমান সরকারের নিকট।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন


