শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বলবেন যে জনগণ আপনাদের ভোট দিয়েছে, তার প্রমাণ কী? ৭০ ভাগ জনগণ “হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়েছে—এটাই তার প্রমাণ। আমরা “হ্যাঁ”-এর পক্ষে ছিলাম। আমরা “হ্যাঁ”-এর পক্ষে আছি। আমরা দেখিয়ে যাব, এই সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। সোমবার (৬ মার্চ) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুরবিস্তারিত পড়ুন

কুমিল্লা নামেই বিভাগ চাইলেন সংসদ সভাপতি

সংসদে দাঁড়িয়ে ‘কুমিল্লা’কে কুমিল্লা নামেই বিভাগ করার দাবি জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতি, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার (০৬ এপ্রিল) সংসদ অধিবেশনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে কথা বলতে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান। খন্দকার মোশাররফ বলেন, ‘কুমিল্লা অত্যন্ত ঐতিহাসিক জেলা। লেখাপড়া, শিক্ষা এবং সাংস্কৃতিক দিক দিয়ে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় কুমিল্লায় বিভাগ করার ব্যাপারে বেশ আগে থেকেই নানা রকমের জল্পনা-কল্পনাবিস্তারিত পড়ুন

বিধানসভার ফলাফলের পর হবে তৃণমূলের সব পাপের হিসাব: নরেন্দ্র মোদি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস সরকারকে তাদের ‘পাপের’ জন্য জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (৫ এপ্রিল) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার রাস ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতন, তোলাবাজি ও ‘জঙ্গলরাজ’ প্রতিষ্ঠিত হয়েছে। মোদির ভাষায়, “তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, মানুষ এখন পরিবর্তন চায়।” মালদায়বিস্তারিত পড়ুন

সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের নবম দিনে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব কোম্পানির কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (৬ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য প্রকাশ করেন। খেলাপি ঋণ আদায়ে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাওবিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতি চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক পাক সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমন্বিত হামলার ৩৮তম দিনে ইরানকে ঘিরে চলমান সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে রাতভর আলোচনা করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সোমবার (৬ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে জানায়, ইরানে সহিংসতা বন্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এর আগেই চুক্তি না হলে তেহরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র জানায়, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরবিস্তারিত পড়ুন

১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

শিক্ষকদের জন্য সুখবর—দীর্ঘদিন পর উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠনের প্রস্তাব শিক্ষামন্ত্রীর

শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে-স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি মনে করেন, মেধাবী শিক্ষকদের পেশায় ধরে রাখতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন জরুরি। সোমবার ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেখানে এক শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট রাখতে আর্থিক প্রণোদনা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন তোলেন।বিস্তারিত পড়ুন

‘ভারতে ইলিশ পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

আসন্ন পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ইলিশ সম্পদ রক্ষায় ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়

সাতক্ষীরার তালায় সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ এপ্রিল) সকালে ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় যুব নেতত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য ধর্মীয় নেতা ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ি জামে মসজিদেরবিস্তারিত পড়ুন

সাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিকের ওপর হামলা ও পরবর্তীতে পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। কর্মসূচি থেকে প্রকৃত হামলাকারীদের গ্রেফতার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে জেলারবিস্তারিত পড়ুন