শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস্ আফরোজা আখতার। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌতম কুমার দাশ । তিনি বলেন, পরিবেশবিস্তারিত পড়ুন

অপরাধীদের দ্রুত শাস্তির দাবি

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সভা

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান-এর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেটে পড়েছে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা। এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাতে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, একজন আদর্শবান শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা অত্যন্ত লজ্জাজনক ও নজিরবিহীন। এই হামলার মাধ্যমে কেবল একজন ব্যক্তিকে নয়, বরং গোটা শিক্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ইংরেজী ৩০/০৩/২০২৬ তারিখে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে ভারতীয় নাগরিকের নিকট হইতে কৌশলে দলিল রেজিস্ট্রি করিয়া লওয়ার সময় একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। তারই পরিপ্রেক্ষিতেবিস্তারিত পড়ুন

সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-মার্কেট ও শপিংমল বন্ধের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ দেশের সকল দোকান, মার্কেট ও শপিংমলকে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এক চিঠিতে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় এবং ব্যবহার নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসচিব মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের শপিংমল, দোকানপাট, মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে,বিস্তারিত পড়ুন

সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে, কোন দল পাচ্ছে কতোটি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এ নির্বাচনের তফসিল আগামী বুধবার ঘোষণা করবে। সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। নির্বাচন কমিশনে চলমান ১১তম কমিশন সভা শেষে এ ব্রিফিং করেন তিনি। সংরক্ষিত নারী আসনের বাটোয়ারা সম্পর্কে জানানো হয়, বিএনপি জোট ৩৬টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৩টি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে ১টি আসন পাবে। সংরক্ষিতবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানান, ভারত থেকে পাইপলাইনে ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া, দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই লক্ষ্য। দুই দেশের মধ্যে পজেটিভ সম্পর্ক থাকলে অনেক কিছুর সমাধান সম্ভববিস্তারিত পড়ুন

ইউরোপের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব

প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের দেশগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়েছে।’বিস্তারিত পড়ুন

একনেকে তিনটি সংশোধিত ও দুটি মেয়াদ বৃদ্ধির প্রকল্পের অনুমোদন

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সরকারের প্রথম একনেক সভায় তিনটি সংশোধিত প্রকল্প এবং দুটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প অনুমোদন পেয়েছে। সোমবার অনুষ্ঠিত সভায় একনেকের কার্যতালিকায় থাকা ১৯টি প্রকল্পের মধ্যে প্রথম সাতটি নিয়ে আলোচনা করা হয়। তালিকার মধ্যে করতোয়া নদীর সিস্টেম উন্নয়ন প্রকল্প ও অংশীদারিমূলক পল্লী উন্নয়ন ৪র্থ পর্যায় (পিআরডিবি-৪) প্রকল্প অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়। অনুমোদিত পাঁচটি প্রকল্পের মোট ব্যয় প্রায় ৪৮৩ কোটি ৪৪ লক্ষ টাকা, যার মধ্যে সরকারের অর্থায়ন ৩৯০ কোটিবিস্তারিত পড়ুন

সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুরু হবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যদি ক্ষমতাসীনেরা মেজরিটির বড়াই করে সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে চব্বিশের মতো আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি কোনো না কোনো সময় শুরু হবে। সোমবার (৬ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা–সংক্রান্ত অধ্যাদেশ বাতিল ও গুম প্রতিরোধ/প্রতিকার অধ্যাদেশ স্থগিত: সুশাসন ও মানবাধিকারের অগ্রযাত্রার প্রতি হুমকি’ শীর্ষক নাগরিক সংলাপে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যক্তি পরিবর্তনের জন্যবিস্তারিত পড়ুন