বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিস্ আফরোজা আখতার।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া প্রতিভা তৈরির এক উর্বর ভূমি বা আঁতুড় ঘর হিসেবে পরিচিত। এখানকার তরুণ-তরুণীরা নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে জেলার সুনাম বয়ে আনছে। এই ধারা অব্যাহত রাখতে হলে আমাদের ক্রীড়া অবকাঠামো আরও উন্নত করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স স্থাপন করার জন্য যায়গা নির্ধারণ করা হয়েছে সেটা বাস্তবায়ন করা গেলে জেলার খেলোয়াড়রা প্রশিক্ষণের আরও ভালো সুযোগ পাবে এবং নতুন প্রতিভা বিকাশে সহায়ক হবে।
এজন্য সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালে’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ফিফা রেফারি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসান শামসুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানসহ, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফুটবল কোচ ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ক্রিকেট কোচ আলতাফ হোসেনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক ও খেলোয়াড়বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ