শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এপ্রিল, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বাংলাদেশ সীমান্তের নদীতে কুমি.র ও সা.প ছাড়তে চায় ভারত

প্রাচীনকালে দুর্গ বা প্রাসাদের চারপাশ সুরক্ষিত রাখতে পরিখা খনন করে তাতে কুমির ছেড়ে দেওয়ার গল্প আমরা ইতিহাসে পড়েছি। একবিংশ শতাব্দীতে এসে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে সেই ঐতিহাসিক কৌশলই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ভারত-বাংলাদেশ সীমান্তের দুর্গম নদীপথ ও জলাভূমি রক্ষায় এবার কুমির এবং সাপের মতো সরীসৃপ মোতায়েন করার কথা ভাবছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতোয় সংবাদমাধ্যম দ্য ফেডারেল। বাংলাদেশ ও ভারতের ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের বড় একটিবিস্তারিত পড়ুন

হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, জরুরি পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও এর অধীনস্থ সকল প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তবিস্তারিত পড়ুন

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ : চিফ হুইপ

বিএনপি জুলাই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি অক্ষর বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না। শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। চিফ হুইপ মনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সরকার আগাম তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে-যার মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০বিস্তারিত পড়ুন

আ.লীগের পথে হাঁটছে জামায়াত : আবদুস সালাম

বিগত ১৭ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও সেই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, ‘বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে। তারেক রহমানের দেশে ফেরা ও জনগণ তাকে বরণ করা প্রমাণ করেছে দেশের মানুষবিস্তারিত পড়ুন

ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ১৩ লক্ষ টাকা!

আগামী ১১ই জুন শুরু হবে ফুটবলের মহাযজ্ঞ। ফাইনাল হবে ১৯ জুলাই। তার আগে ফাইনালের টিকিটের দাম দেখে আঁতকে উঠেছেন সমর্থকরা। সেখানে প্রত্যেক ক্যাটাগরির টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা। ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩ লাখ ৪৫ হাজার। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বেশিরভাগ দেশের কাছেই এই দাম অত্যন্তবিস্তারিত পড়ুন

মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর, শারীরিক অবস্থার উন্নতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের স্বাস্থ্যের এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া উইং। মিডিয়া উইংয়ের তথ্যমতে, শুক্রবার ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন। এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎবিস্তারিত পড়ুন

সিঙ্গাপুর থেকে এলো ২৭৩০০ টন ডিজেল

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে জ্বালানি তেলের সরবরাহ। শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বলেন, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি পৌঁছেছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। তিনি আরও বলেন, জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। আজ (শুক্রবার)বিস্তারিত পড়ুন

সাবেক জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত

মিয়ানমারের সাবেক জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। মিয়ানমারে অং সান সূচির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পর মিন অং লাইং প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচন আয়োজন করে এক বছরের মধ্যে বেসামরিক শাসনে ফিরে যাবে দেশটি। তবে নির্বাচনের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তার সময় লেগেছে পাঁচ বছর। সংবিধান অনুযায়ী, মিন অং হ্লাইং সেনাপ্রধানের পদ ছাড়লেও, বিশ্লেষকদের মতে এটি নামমাত্র বেসামরিক শাসন। কারণ নতুন সংসদেবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজ ধ্বংস, গাজার সৈকতে পরীক্ষার ভিডিও ভাইরাল

গাজার সৈকতে পরীক্ষার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে। উপত্যকায় ইসরায়েলি হামলায় স্কুল-কলেজ ধ্বংস হওয়ায় সমুদ্রের পাড়ে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজা উপত্যকার একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শিক্ষার্থীদের সমুদ্রসৈকতে বসে পরীক্ষা দিতে দেখা যাচ্ছে। ভিডিওটির সঙ্গে আবেগঘন বার্তা যুক্ত করে দাবি করা হয়, ইসরায়েলি হামলায় স্কুল-কলেজ ধ্বংস হয়েবিস্তারিত পড়ুন