বুধবার, নভেম্বর ৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ফেসবুকে আসিফের ব্যাঙ্গাত্মক পোস্ট
আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টা দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ ওই পোস্টে বিমানের ভেতরে অবস্থান করা একটি ছবিও যুক্ত করেন তিনি। ছবিতে আসিফের সঙ্গে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ওবিস্তারিত পড়ুন
রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশার ৪বিস্তারিত পড়ুন
জাতীয় যুব দিবস উপলক্ষ্যে
আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে ‘গুজব, অপপ্রচার, নীতি ও নৈতিকতা’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব তপন কুমার গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উদারতার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আমিনুল ইসলাম বুলু। উদারতা যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকবিস্তারিত পড়ুন

