নভেম্বর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের রয়েল প্লাস কনভেনশন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের আহ্বায়ক ও পারুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
শার্শায় সন্ত্রাস ও নৈরাজ্য বরদাশত করা হবে না- বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন

শার্শার কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য কিংবা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, এলাকার শান্তি, শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সোমবার বিকেলে যশোরের শার্শার বাগআঁচড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে সাধারণ মানুষ

সাতক্ষীরা জেলা আদালত চত্বরে কালো কসটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এবং আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের পাশে বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। বস্তুটি দেখতে ক্রিকেট বলের মতো এবং এর গায়ে কালো কসটেপ ও বারুদের মতো উপাদান থাকায় স্থানীয়দের মধ্যেবিস্তারিত পড়ুন
শ্যামনগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে সরিষা, মুগ ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে শ্যামনগর উপজেলা কিৃষি অফিস চত্ত্বরে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন
কেন্দ্রীয় শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা শ্রমিক দলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিতে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করায় সাতক্ষীরায় শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের সংগীতা মোড় হতে এই মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার ও সাংগঠনিকবিস্তারিত পড়ুন
ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র’, যা স্থানীয়ভাবে ‘মিনি সুন্দরবন’ নামেও পরিচিত। পর্যটকদের সুবিধার্থে এখানে সড়কপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি, পর্যাপ্ত বসার স্থান, বিশ্রাম কক্ষ, সেমিনার রুম, রান্নার জায়গা এবং ইন্টারনেট সুবিধাসহ নানা আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে। জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার শিবনগর মৌজায় বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ইছামতী নদীর তীরে প্রায় ১৫০ একর জমিজুড়ে এইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আদালত চত্বরে দৃষ্টিপ্রতিবন্ধী ক্যালেন্ডার বিক্রেতার টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জজ আদালত চত্বরে ক্যালেন্ডার বিক্রি করে জীবিকা নির্বাহ করেন দৃষ্টিপ্রতিবন্ধী বাদশাহ শাহজাহান সেলিম। সোমবার দুপুরে টাকা ভাঙানোর কথা বলে তাঁর কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এতে পুঁজি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি। বাদশাহ শাহজান সেলিম পুরাতন সাতক্ষীরার বসিরহাটপাড়ার বাসিন্দা। তিনি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিলর বলে পরিচয় দিয়েছেন। দীর্ঘদিন ধরে জেলা জজ আদালত চত্বরে সরকারি ছুটির ক্যালেন্ডারসহ বিভিন্নবিস্তারিত পড়ুন
তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ

সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ। এ সময় তিনি বলেন, একটি শিক্ষিত সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থী নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদেরবিস্তারিত পড়ুন
মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা

সাতক্ষীরা তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তালা প্রেসক্লাব। এক বিবৃতিতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ও খলিলুর রহমান লিথু, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে প্রকাশিতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সদরের নতুন ইউএনও’কে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাজমুল হুসাইন যোগদান করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়। নতুন কর্মস্থলে তাঁর প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে উপজেলার শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এক শুভেচ্ছা বার্তায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম নতুন ইউএনওকে ফুল ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেন। শুভেচ্ছা বার্তা প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, “একজন দক্ষ ওবিস্তারিত পড়ুন

