মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বলিউড আমাকে বহনে অক্ষম : মহেশ বাবু

ভারতীয় সিনেমার সবচেয়ে বড় বাজার বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ প্রকাশ করেছেন তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। বলিউড নিয়ে এই তারকার মন্তব্য, তাঁকে বহন করার মতো সামর্থ্য বলিউডের নেই।

সম্প্রতি ‘মেজর’ সিনেমার এক অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড প্রসঙ্গে মহেশ বাবু বলেছেন, ‘আমি হিন্দি সিনেমার জন্য অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি মনে করি না তাদের আমাকে নেওয়ার সামর্থ্য আছে। আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা আমাকে বহনে অক্ষম।

তেলেগু সিনেমার সুপারস্টার মহেশ বাবু। ছবি : সংগৃহীত

বিনোদনভিত্তিক পোর্টাল কইমই ডটকমের প্রতিবেদনের খবর; মহেশ বাবু আরও মন্তব্য করেছেন, ‘যে তারকাখ্যাতি ও সম্মান আমি এখানে (দক্ষিণে) পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। আমি সব সময়ই ভাবতাম সিনেমা করব এবং বড় হব। আমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে এবং আমি সুখী হতে পারব না।’
মহেশ বাবুর মুক্তির অপেক্ষায় আছে ‘সরকারু ভারি পাটা’ সিনেমা; যেটি মুক্তি পাচ্ছে ১২ মে। এই সিনেমায় বাবুর নায়িকা কীর্তি সুরেশ।
পরশুরাম পরিচালিত এই তেলেগু সিনেমা প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকার্স, জিএমবি এন্টারটেইনমেন্ট ও ১৪ রিলস প্লাস।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর