শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে নারী সঙ্গীর ছবি তুলে ব্যবসায়ীর থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া অভিযোগ

কালিগঞ্জে আব্দুল ওয়াহেদ নামে ব্যবসায়ীর নারী সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। সেই নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের নাম ভাঙ্গিয়ে ও সাংবাদিক পরিচয় দিয়ে ছবি ভাইরালের ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কথিত যুবলীগ নেতা মহাব্বত আলী।

ঘটনাটি ঘটেছে গত (৮ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১ টার দিকে কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনালে।

এ ব্যাপারে কালিগঞ্জ নিউমার্কেটের আহসানিয়া হার্ডওয়ারের মালিক ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ সাংবাদিকদের জানান, সে গত মঙ্গলবার বেলা আনুমানিক ১১টার সময় তার ১ নারী সঙ্গী নিয়ে নলতা যাচ্ছিলেন। যাওয়ার পথে বাস টার্মিনালে বাসের মধ্যে পাশে বসানো ওই নারী সঙ্গীর ছবি তুলে সাংবাদিক পরিচয় এবং যুবলীগ নেতার ভয় দেখিয়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।

পরে আমি নলতা থেকে ফিরে এসে মান-সম্মানের ভয়ে বিকালে দোকান হতে তাকে ২০ হাজার টাকা দেই। পরবর্তীতে তারপর দিন অর্থাৎ (৯ নভেম্বর) বুধবার সে আবারো দোকানে এসে ২০ হাজার টাকা দাবি করে। আমি ওই সময় আবারও তাকে ৫ হাজার টাকা দেই। পরবর্তীতে সে ঢাকায় যেয়ে এমপির বাসায় বসে থাকার ভয় দেখিয়ে আবারো ২৫ হাজার টাকা তার ব্যবহৃত০১৭৩২-৬০৫০৬৮ নং বিকাশে পাঠিয়ে দিতে বলে।

আমি উপায়ান্তর না দেখে বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জকে জানাই। ওই সময় সে টাকা পাঠানোর জন্য আবারো ফোন দিলে ফোনটি রিসিভ করে থানার অফিসার ইনচার্জকেদেই। পরে অফিসার্স ইনচার্জের গলা শুনে ফোন কেটে দেয়। পরবর্তীতে সে আমার নিকট আর কোন ফোন করেননি।

বিষয়টির সত্যতা জানার জন্য কথিত সাংবাদিক পরিচয় দানকারী চর যমুনা গ্রামের মানুর ছেলে কথিত যুবলীগ নেতা মহব্বতের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, গত(৮ নভেম্বর) মঙ্গলবার বেলা আনুমানিক১১টার সময় আহসানিয়া হার্ডওয়ারের মালিক আব্দুল্ ওয়াহেদ একটি খারাপ মধ্য বয়সের মহিলাকে নিয়ে ফুর্তি করার জন্য নলতায় যাওয়ার পথে বাস টার্মিনালে একটি খালি বাসের মধ্যে দুজনের অন্তরঙ্গ ছবি ধারণ করি। ওই সময় সে ভয় পেয়ে উক্ত ছবি কাউকে না দেখাই এবং জানাই সে বিষয়ে বিকেলে দোকানে ডেকে নিয়ে আমাকে মিষ্টি খাওয়ার জন্য ২ হাজার টাকা দেয়। এখন বিষয়টি অনেকেই জানাজানি হওয়ায় সে আমার নামে কুৎসা রোটিয়ে বেড়াচ্ছে।

ওই মহিলা এর আগে তার বাসায় কাজের মহিলা হিসেবে থাকতো। সে সময় তার সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে তার পরিবার তাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে ওই মহিলাকে নিয়ে সে প্রায় বিভিন্ন জায়গায় ফুর্তি করতে যায়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন