বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ষড়যন্ত্রকারীদের জবাব আমাদের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নের মাধ্যমেই দিতে হবে – প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- বিজ্ঞান মেলা-ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনের মধ্য দিয়ে আমাদের সন্তানদের মধ্যে যে চেতনার উদ্ভাবন ঘটেছে তাতে এ দেশ অনেকদুর এগিয়ে যাবে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের আধুনিক উন্নত বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যে সব উন্নয়ন কর্মযজ্ঞ হাতে নিয়ে বাস্তবায়ন করছে সেই সব কাজ আমাদের অব্যাহত রাখতে নিরলস পরিশ্রম করতে হবে। তবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আধুনিক সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন সম্ভব হবে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর-২০২২) দুপুরে মণিরামপুর উপজেলা প্রশাসন কতৃক উপজেলা পরিষদের বটতলা চত্বরে আয়োজিত দুই দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ এর সমাপনী দিনের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের উন্নত আধুনিক বাংলাদেশ বিনির্মানে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। দেশ যখন উন্নতির শিখরে অবতীর্ন হতে চলেছে। তখনই স্বাধীনতা বিরোধী চক্র নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এসব ষড়যন্ত্রকারীদের জবাব আমাদের উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়নের মাধ্যমেই দিতে হবে।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আলী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান, মণিরামপুর পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ তন্ময় কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহীন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা রিসোর্স অফিসার মোঃ মকবুল হোসেন, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা প্রহলাদ বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন