বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, আহত- ১

কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে শেখ মোজাফ্ফার আহমেদ (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। সে উপজেলার মথুরেশপুুর ইউনিয়নের শীতলপুর এলাকার মৃত জহুল আলী শেখ’র ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্র জানান, মুদি ব্যবসায়ী শেখ মোজাফ্ফার আহমেদ’র (৩৫) সাথে একই এলাকার মৃত কবির আলী মোল্লার ছেলে আছানুর রহমান ওরফে নেইটো’র (৪০) প্রায় ৪ বছর যাবত জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

ওই বিরোধের জেরধরে সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে নেইটো গং পূর্ব-পরিকল্পিতভাবে মুদি ব্যবসায়ী শেখ মোজাফ্ফার আহমেদের দোকানে গিয়ে লুটপাট করতে থাকে। ওই সময় ব্যবসায়ী মোজাফ্ফার আহমেদ বাঁধা প্রদান করলে অভিযুক্ত নেইটো গং তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরিবার সহ স্থানীয়রা গুরুতর মোজাফ্ফারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর আগে নেইটো গং ব্যবসায়ী শেখ মোজাফ্ফার আহমেদ জমিতে প্রবেশ করে সীমানা উঠিয়ে দিয়ে গাছে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এ প্রতিবেদকে জানান, আহত মোজাফ্ফার আহমেদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে।

এদিকে অভিযুক্ত আছানুর রহমান ওরফে নেইটো’র ব্যবহৃত নাম্বারে একাধিকবার ফোন দিলেও রিসিভ হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছিলো।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে