বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে

কালিগঞ্জে মানববন্ধন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

”দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় খুলনা এর সহযোগিতায় উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয় এর অবসত্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, কালিগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমান, অধ্যাপক শ্যামাপদ দাস, উপজেলা ধলবাড়িয়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজী মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও অন্যায়কারী সমাজের ঘৃণিত ব্যক্তি। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।

অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জালিয়াতি, ঘুষ, অবৈধ সম্পদ, ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে সকলকে স্ব-স্ব কর্ম ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে , সকলকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধ, শিক্ষক, সাংবাদিক ,মানবাধিকার কর্মী, নারী নেত্রী, উপজেলা ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে