মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাঁকাল কোল্ড স্টোরেজ মোড়ে ভূমিহীন সমিতি’র আলোচনা সভা

মুজিববর্ষে ভূমিহীনদের খাসজমি ও পাকা ঘর পাওয়ার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বাঁকাল কোল্ড স্টোরেজ মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা ভূমিহীন সমিতি’র সভাপতি ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্য সচিব ডা. মো. মুনসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুব মহিলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক খুকুমণি খাতুন, জেলা ভূমিহীন সমিতি’র সহ-সভাপতি আকবর আলী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন প্রমূখ।

এসময় শেখ রাসেল স্মৃতি ক্লাবের সহ-সভাপতি হাইজাল, সাধারণ সম্পাদক শুকুর আলী, পৌর ভূমিহীন সমিতি’র সাধারণ সম্পাদক গ্রাম ডা. গোলাম কিবরিয়া, ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতি’র সাধারণ সম্পাদক মাহফুজা খাতুন, ৭ নং ওয়ার্ড ভূমিহীন সমিতি’র নেত্রী রেকসনা খাতুন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার মহিলা সম্পাদক আনোয়ারা খাতুনসহ স্থানীয় ভূমিহীন নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ভূমিহীন সমিতি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব হোসেন মাহমুদ ক্যাপ্টেন।

বক্তারা বলেন, নদী-খাল ও সড়কের ধারের সরকারি খাসজমিতে হাজার হাজার ভূমিহীন পরিবার বসবাস করছে। অথচ সেই পরিবারের সদস্যদের মুজিব বর্ষের ঘর না দিয়ে সুবিধাবাদী স্বচ্ছল ব্যক্তিবর্গের দেওয়া হচ্ছে। যা অমানবিক। এই ভূমিহীন পরিবারের পাশাপাশি প্রতিটি নাগরিকের দুর্বিষহময় সময়ে তাদের পাশে দাঁড়ানো সরকারের কর্তাব্যক্তিদের নৈতিক দায়িত্ব।

কিন্তু ওই ব্যক্তিরা তাদের পাশে না দাঁড়িয়ে বরং তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়স্থলটুকু বারবার ভেঙ্গে দেওয়ার পায়তারা করছে। এতে আশাহত বাঁকাল কোল্ড স্টোরেজ মোড় এলাকার অর্ধশতাধিক ভূমিহীন পরিবার। ওই পরিবারের সদস্যদের পুর্নবাসনের ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করার দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি’র নাম ভাঙ্গিয়ে অসহায় নির্যাতিত নিপীড়িত ভূমিহীন পরিবারের কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছে কতিপয় ব্যক্তি। সেই ব্যক্তিদের চিহ্নিপূর্বক আইনের আওতায় আনার দাবিও জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ
  • নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল