বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অস্ট্রেলিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৬

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ডাউন অঞ্চলের উইয়েমবিলার ওয়েনস রোডে সন্ত্রাসীদের বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে একটি বাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

একজন নিখোঁজ ব্যক্তির খবর পেতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। এর পর পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে বাড়ির ভেতর থেকে গুলি ছোঁড়া হয়।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজন পুলিশ অফিসার সেখানে গিয়েছিলেন। সেখানেই এ ঘটনা ঘটে।

নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ ওই এলাকাকে ‘জরুরি অঞ্চল’ হিসেবে ঘোষণা দিয়েছে। জনগণকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ওই এলাকায় খুব কম মানুষ বাস করে। সেখানে বেশ কয়েকটি বড় সম্পদ ও গ্যাস ফিল্ড রয়েছে।
-দ্য গার্ডিয়ান ও রয়টার্স।

একই রকম সংবাদ সমূহ

গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার

রাজনীতির মাঠে নেতাদের অবস্থান যেমন প্রভাবশালী, তেমনই বেশ ভঙ্গুর। গোপন ক্যামেরা বাবিস্তারিত পড়ুন

ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব

সৌদি আরব তার পর্যটন খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ওমরাহ ভিসার মেয়াদবিস্তারিত পড়ুন

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন
  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের