শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে ভিলেজ মার্কেট উদ্বোধন ও বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা বাজারে নব-নির্মিত ভিলেজ মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকালে দূর্বাডাঙ্গা বাজারের আনুষ্ঠানিক ভাবে এই নব-নির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত মার্কেটের উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন- স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ আলী হাসান, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর এদিন বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ঝাঁপা বাওড় পাড়ে নির্মাণাধীন রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু পর্যাটন কেন্দ্রের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, রাজগঞ্জ বাজার পরিচালনা (উন্নয়ন) কমিটির সাধারণ সম্পাদক, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আব্দুল লতিফ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, তরুন আওয়ামীলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম চাকলাদার সহ আওয়ামীলীগ ও দলীয় সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা