শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরার তালায় ফুটস্টেপস্ ও গ্রীন ম্যানের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে তালা শিল্পকলা একাডেমি মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আওতায় তালার বিভিন্ন ইউনিয়নের ১০০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তালা সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন গ্রীন ম্যান’র প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি, সিনিয়র সদস্য রাজু ইসলাম, সুজয় চক্রবর্ত্তী, মুশফিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সদস্য রিয়াজুল ইসলাম, খালিদ হাসান, ইশতিয়াক রনজু প্রমূখ।

গ্রীন ম্যান’র প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি বলেন, ‘ সামাজিক নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের পাশাপাশি আমরা প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে আসছি, ফুটস্টেপস্ এর সহযোগিতায় আমরা আজকের এই কার্যক্রম সম্পন্ন করেছি। আগামীতে আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে বলে আমরা আশাবাদী। ‘

প্রসঙ্গত, গ্রীন ম্যান ২০১৭ সাল থেকে ‘ শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা ‘ এ স্লোগানকে সামনে রেখে কাজ করে চলেছে৷

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানাবিস্তারিত পড়ুন

  • তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
  • তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন
  • তালা প্রেসক্লাবের মাসিক সভা
  • তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • তালায় জমি দখলের অভিযোগে প্রতিকার চাইলেন ভুক্তভোগী
  • তালার খলিলনগরে নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল, আনন্দের জোয়ার
  • তালায় ঈদগাহের প্রাচীর নির্মাণে সরকারি রাস্তা বাধাগ্রস্তের অভিযোগ
  • তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় টিআরএম বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
  • তালায় দু’টি বাল্যবিবাহের ঘটনায় জরিমানা ও মুচলেকা প্রদান
  • দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ইলাহীর স্ত্রীর মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক