বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জমি ক্রয়ের পর বিক্রেতার দলিল ভূয়া প্রমানিত হওয়ায় টাকা ফেরত চাওয়ায় ক্রেতার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় হয়রানি ও খুন জখমসহ হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত শেখ মোনায়েম হোসেনের পুত্র শেখ আব্দুল্লাহ আল মামুন। লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২৪ আগস্ট১৯৯৮ তারিখে দহাকুলা মৌজায় ২৯২৩ দাগে ০৩ ১/৩ শতক সম্পত্তি আমার স্ত্রী আনজুয়ারা বেগমের নামে ক্রয় করা হয়। এছাড়া ২০১৯ সালে রমজান বিশ্বাস এবং তার পুত্র রফিকুলের কাছ থেকে ৭৯৮৮ নং দলিলে আমি নিজ নামে ০১১/২ শতক সম্পত্তি ক্রয় করি। কিন্তু জমিতে যাওয়ার চেষ্টা করলে রমজান আলী ও রজব আলীর ওয়ারেশগণ বাধা সৃষ্টি করে। সে সময় আমরা আদালতের শরন্নাপন্ন হয়ে জানতে পারি জমি বিক্রেতা রমজান বিশ্বাস ও রজব আলী বিশ্বাস উভয় পিং- মরহুম মাদার বিশ্বাস ১৫ মে ১৯৬৫ সালে ২২৬৫ নং রেজিষ্ট্রিকৃত কোবলামূলে যে সম্পত্তি কালিপদ ঘোষ, পিং- রামচন্দ্র ঘোষের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছিলেন উক্ত দলিল ভূয়া তঞ্চকী এবং অকার্যকর। এছাড়াও ২৯২৩ দাগে আনজুয়ারার নিকট যে সম্পত্তি বিক্রয় করেছেন সেটিও দলিল ভূয়া তঞ্চকী এবং অকার্যকর। জমিতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর আমরা রমজান আলীর ওয়ারেশ রফিকুলের কাছে টাকা ফেরত চাইলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাকেসহ আমার সন্তানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যার মামলা নং সিআর ৩৭১/১৯। উক্ত মামলাটির কোন সত্যতা না পেয়ে গত ১৭ আগস্ট২০২২ তারিখে আদালতের বিজ্ঞ বিচারক উক্ত মামলার সকল আসামীকে খালাস প্রদান করেন। কিন্তু এরপর আমাদের প্রাপ্য টাকা ফেরত না দিয়ে আমাদের খুন জখমসহ বিভিন্ন
হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছেন রফিকুলের ভাই নুর ইসলাম। এমনকি আবারো মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির হুমকি দিয়ে যাচ্ছে। আমরা গরিব অসহায় এবং অশিক্ষিত হওয়ায় রফিকুল ও তার পিতা প্রয়াত রমজান আলী আমাদের ভূয়া দলিলের
সম্পত্তির জন্য টাকা গ্রহণ করে ও রেকর্ড করে দেয়। কিন্তু যে সম্পত্তি মূল দলিলই ভূয়া সে সম্পত্তি আমাদের পাওয়ার সুযোগ না থাকলেও রফিকুল এবং তার ভাই নূর ইসলাম সেটি না মেনে আমাদের নানাভাবে হয়রানি করে যাচ্ছেন। তিনি রফিকুল এবং নুর ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিত সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল