মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধানবীজ উৎপাদনের প্রশিক্ষণ পেল উপকূলের কৃষকরা 

উপকূলে লবণ সহনশীল ধানবীজের সংকট কাটিয়ে উঠতে লিডার্স জলবায়ু সহনশীল দলের সদস্যদের লবণ সহনশীল ধানবীজ উৎপাদনের উপর দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। ৮ ফেব্রুয়ারি সকাল দশটায় লিডার্স এর প্রধান কার্যালয়ে ধানবীজ উৎপাদনকারীদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উক্ত ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ সতেজীকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

সাতক্ষীরা জেলার বিএডিসির সহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেসন খাঁন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ বাবুল আকতার, শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামূল ইসলাম, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশারাফ হোসেন, মনিটরিং অফিসার রনজিৎ কুমার মন্ডল প্রমূখ।

সভাপতি বলেন, ”বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স লবণ সহনশীল জাতের ধান কৃষকদের মাঝে বিতরণ করে লবণ সহনশীল ধান চাষে আগ্রহী করার চেস্টা করছে। কিন্তু সেই ধরণের লবণ সহনশীল ধানের জাত বাজারে পর্যাপ্ত না থাকায় ব্যাপক হারে চাষ করা সম্ভব হয়নি। তাই লিডার্স লবণ সহনশীল ধানবীজ সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনা দিয়ে বীজ সংকট সমাধানে উদ্যোগ নিয়েছে।”প্রধান অতিথি বলেন, “উপকূলীয় এলাকায় লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এখানে লবণ সহনশীল জাতের ধান চাষ না করলে ফলন কম হবে। লবণ সহনশীল ধান চাষে কৃষকদের আরও বেশি উৎসাহিত করতে হবে। এজন্য কৃষকদের এ ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ধান উৎপাদনকারীদের এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।”

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সুন্দরবন ঘিরে জীবনযুদ্ধে এগিয়ে উপকূলের নারীরাও
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • উপকূল অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ
  • শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
  • শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত